Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে (Modi Biopic) তাঁর জীবনকাহিনিকে কেন্দ্র করে একটি নতুন বায়োপিকের ঘোষণা করা হয়েছে। ছবির নাম ‘মা বন্দে’। প্রধানমন্ত্রী মোদির সংগ্রামী জীবন এবং তাঁর মায়ের সঙ্গে গঠিত আত্মিক সম্পর্ককে ঘিরে এই সিনেমার মূল বিষয়বস্তু গড়ে উঠেছে বলে জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। ছবিটি প্রযোজনা করছে ‘সিলভার কাস্ট ক্রিয়েশন্স’ এবং পরিচালনায় রয়েছেন ক্রান্তি কুমার সিএইচ।
নরেন্দ্র মোদির চরিত্রে কে? (Modi Biopic)
মলয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা উন্নি মুকুন্দন এবার পর্দায় (Modi Biopic) রূপদান করবেন নরেন্দ্র মোদির চরিত্রে। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম লুক শেয়ার করে অভিনেতা লিখেছেন, “একজন মানুষের কাহিনি, যা যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে ভবিষ্যতের জন্য বিপ্লব হয়ে ওঠে। ‘মা বন্দে’-এই ছবির মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের গৌরব পুনর্জন্ম লাভ করুক, আরও ঔজ্জ্বল্য আসুক আগামীর পথে।”
দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের সিনেমা (Modi Biopic)
২০১৯ সালে বিবেক ওবেরয়ের অভিনয়ে মুক্তিপ্রাপ্ত ‘PM Narendra Modi’ বায়োপিকের (Modi Biopic) পরে ‘মা বন্দে’ হতে চলেছে প্রধানমন্ত্রীর জীবনের ওপর নির্মিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের সিনেমা। তবে নির্মাতাদের দাবি, এবার শুধু একজন রাজনৈতিক নেতার জীবনের চিত্রায়ন নয়, উঠে আসবে এক সন্তানের চোখে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং জীবনের প্রতিটি স্তরে সেই মায়ের প্রভাব।
ছবির গল্প
ছবির চিত্রগ্রহণে রয়েছেন কেকে সেন্থিল কুমার, যিনি ‘বাহুবলী’ ও ‘ইগা’-র মতো সিনেমার কাজের জন্য পরিচিত। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন রবি বসরুর, যিনি দক্ষিণী ছবিতে জনপ্রিয় নাম। সম্পাদনার কাজ করছেন জাত সম্পাদক শ্রীকার প্রসাদ। ছবিটির গল্প শুরু হবে মোদির শৈশব থেকে, এবং ধাপে ধাপে তাঁর একজন সাধারণ গুজরাটি বালক থেকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে পৌঁছনোর যাত্রা তুলে ধরা হবে। তাঁর মা হীরাবেন মোদির সঙ্গে সম্পর্ক এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জে মায়ের অবিচল সঙ্গ ও প্রেরণা— এসবই সিনেমার আবেগঘন অংশ হিসেবে থাকবে।

আরও পড়ুন: Israel Hamas Conflict : শুধু আকাশপথ নয়, এ বার স্থলবাহিনীও গাজায় প্রবেশ! গাজা ছাড়ছেন দলে দলে মানুষ
জন্মদিনের শুভেচ্ছা
ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত মুক্তির নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। অন্যদিকে, মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, মোহনলাল, কমল হাসন, পবন কল্যাণ, জুনিয়র এনটিআর-সহ অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এমনকি বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই দিনে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।


