Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নির্লজ্জ অলসভাবে বইছো কেন’- ভূপেন (Modi In Kolkata) হাজারিকার এই উক্তি কমবেশি সবারই চেনা বা বলা যায় শোনা। প্রাক বিবাহের ফটোশুট, শেষকৃত্যের রজনীগন্ধা, প্রথম প্রেমের প্রথম ছোঁয়া বা বাংলা সিনেমার শুটিং -কলকাতার গঙ্গা অনেককিছুর সাক্ষী। এবার সেই গঙ্গাতেই মন মজল দেশের প্রধানমন্ত্রীর।
মোদির অন্যরকম সকাল (Modi In Kolkata)
কলকাতায় সফরের মধ্যেই গঙ্গার বুকে এক অন্যরকম (Modi In Kolkata) সকাল কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে হুগলি নদীতে নৌকাবিহারের মুহূর্তগুলি তিনি নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেন। ছবিগুলিতে দেখা যায়, নৌকায় বসে শান্ত পরিবেশ উপভোগ করছেন তিনি, পেছনে ভেসে উঠেছে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুর মনোরম দৃশ্য। কোথাও আবার রোদচশমা পরে হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতেও দেখা যায় তাঁকে।

গঙ্গার মাহাত্ম্য নিয়ে আবেগঘন বার্তা (Modi In Kolkata)
এই নৌকাবিহারের পর একটি পোস্টে বাংলার সংস্কৃতি ও আবেগে গঙ্গার গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “প্রতিটি বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে, গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে।” তাঁর কথায় স্পষ্ট, এই নদীর সঙ্গে বাংলার মানুষের সম্পর্ক কতটা গভীর।
প্রাতর্ভ্রমণ ও মানুষের সঙ্গে সাক্ষাৎ
মোদি আরও জানান, এই সময়টুকুতে তিনি শুধু নৌকাবিহারই করেননি, বরং আশপাশের পরিবেশও উপভোগ করেছেন। নদীর ধারে সকালের হাঁটাহাঁটি করা মানুষদের সঙ্গে কথাও বলেছেন তিনি। পাশাপাশি ‘মা গঙ্গা’-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
উন্নয়নের প্রতিশ্রুতি পুনরায় উচ্চারণ
এই সফর থেকেই তিনি আবারও বাংলার উন্নয়ন নিয়ে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে, পশ্চিমবঙ্গ ও বাঙালির সামগ্রিক উন্নতির জন্য কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: WB Orange Alert: রাজ্যে জারি কমলা সতর্কতা, রাজ্যে রবিতে বৃষ্টি!
ব্যস্ত নির্বাচনী সূচি
এর আগে বৃহস্পতিবার রাজ্যে এসে মথুরাপুর ও কৃষ্ণনগরে জনসভা করেন মোদি। হাওড়ায় রোড শো-তেও অংশ নেন। রাত কাটান রাজভবনে। শুক্রবারও তাঁর ব্যস্ত কর্মসূচি রয়েছে-উত্তর ২৪ পরগনার পানিহাটি ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জনসভা করবেন তিনি।


