Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় বোলিংয়ের অন্যতম পেসার সিরাজ। এবার তাঁর কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব (Mohammed Siraj)।
ক্যাপ্টেন্সি করবেন তারকা পেসার (Mohammed Siraj)
হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ রঞ্জি ট্রফির বাকি মরশুমে। জানুয়ারির ২২ ও ২৯ তারিখ সিরাজের দলের খেলা রয়েছে মুম্বই ও ছত্তিসগড়ের সঙ্গে। এবার তার আগেই সিরাজের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড। বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের অধিনায়ক তিলক ভর্মা। কিন্তু তিনি চোট পেয়ে এই মুহূর্তে দলের বাইরে রয়েছেন (Mohammed Siraj)।
বিজয় হাজারে ট্রফির পঞ্চম পর্বে তলপেটে চোট পান তিলক। যে কারণে শেষ দুই ম্যাচে নামতে পারেননি তিলক। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটে টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না তিনি। বাকি দুই ম্যাচ নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিলককে নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় দল। অন্যদিকে মহম্মদ সিরাজ এই মুহূর্তে ব্যস্ত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে। সিরিজের প্রথম ম্যাচে ২টি উইকেট নিয়েছেন সিরাজ। দ্বিতীয় ম্যাচে অবশ্য দাগ কাটতে পারেননি সিরাজ। দ্বিতীয় ম্যাচে তাঁকে থাকতে হয়েছে উইকেটহীন হয়ে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সিরাজের সাফল্যের কথা মাথায় রেখেই তাঁকে দেওয়া হল এই দায়িত্ব।

আরও পড়ুন: Saudi Arabia Died: ১১০ বছর বয়সে বিয়ে ও পিতৃত্ব! দিয়েছিলেন বিশ্বকে
চলতি মরশুমে হায়দরাবাদের হয়ে লাল বলের ফরম্যাটে সিরিজ একটি ম্যাচও খেলেনি। কয়েকটি ম্যাচ খেলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে। দুই প্রতিযোগিতায় সিরাজ ৭টি করে উইকেট নিয়েছেন।
এলিট গ্রুপ ডি-তে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। তাদের ঝুলিতে রয়েছে ১৩ পয়েন্ট ৫টি ম্যাচ খেলে। হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে রয়েছে রাজস্থান। তবে রাজস্থান এই মুহূর্তে রয়েছে তৃতীয় স্থানে। হায়দরাবাদের কাছে এখনও সুযোগ রয়েছে নক আউটে যাওয়ার সুযোগ রয়েছে। হায়দরাবাদের শক্তি সিরাজের প্রত্যাবর্তনে বাড়বে বলেই মনে করেছেন সমর্থকরা। এই মুহূর্তে এখন হায়দরাবাদ দুই ম্যাচ জিততে পারবে কিনা সেটা সময়ই বলবে (Mohammed Siraj)।


