Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের কাছে লজ্জাজনক হারের পর ঘরে-বাইরে সমালোচনার শিকার হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে (Mohsin Naqvi)।
পাকিস্তানকে হুঁশিয়ারি মহসিন নকভির (Mohsin Naqvi)
ভারত-পাক মহারণ কি আর আদেও বলা যায়? নাকি নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে? এই মুহূর্তে এই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটের অন্দরমহলে। দুই প্রতিবেশী দল মুখোমুখি হয়েছে ৯ বার তার মধ্যে ৮ বারই জিতেছে ভারত। মাত্র ১ বার পাকিস্তান। পাকিস্তানের ক্ষেত্রে যেন এই প্রবাদ সত্যি, পাকিস্তান যত গর্জায় তত বর্ষায় না। মাঠের বাইরে রাজনীতি এবং বিতর্কে যতটা সময় ব্যায় করে সেই সময়টা ক্রিকেট ব্যায় করলে এই অবনতি হতো না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Mohsin Naqvi)।
ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার-হুঁশিয়ারি সব করলেও মাঠে নেমে ভারতের বিরুদ্ধে মাঠে নেমে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। বরং এই বিশ্বকাপে অনেক অনেক ছোট দল যেভাবে লড়াই করছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে তার একাংশও করতে পারে না। এর আগের এশিয়া কাপেও এই একই ছবি দেখা গিয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামা মানেই পাকিস্তান হার ধ্রুব সত্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান তুলল ভারত। আর সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান থেমে গেল ১১৪ রানে।
আগের ভারত-পাকিস্তান ম্যাচের যে টানটান উত্তেজনা থাকত সেই উত্তেজনার লাশ মাত্র থাকে না এখন আর। যার পিছনে রয়েছে পাকিস্তান ক্রিকেটের এই অবক্ষয়। ম্যাচ জিতে ভারত সুপার এইটে পৌঁছে গেলেও পাকিস্তান এখনও সেই টিকিট নিশ্চিত করতে পারেনি (Mohsin Naqvi)।

ভারত-পাক ম্যাচ দেখতে দেখতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং সমর্থকদের মতো বিরক্ত পিসিবি চেয়ারম্যান। সেই কারণেই খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান। পাকিস্তানের হার দেখার পরে মহসিন নকভি দলের ম্যানেজার নাভেদ আক্রাম চিমার কাছে অসন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের হার পরিষ্কার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান প্রেমদাসা ছেড়ে বেরিয়ে যান। তিনি পরিষ্কার করে দলের ম্যানেজারের কাছে বার্তা রাখেন, এই ধরনের পারফরম্যান্স মোটেও বরদাস্ত করা হবে না। যদিও তাঁকেও একহাত নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার।

আরও পড়ুন: Yuba Sathi Scheme: সার্ভার ডাউনেই থমকে ‘যুবসাথী’, অনলাইনে ফর্ম ভরতে হিমশিম বেকাররা
সূত্রের খবর অনুযায়ী পাক কোচ মাইক হেসন সাজঘরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়দের বলেছেন, নিজেদের ক্ষমতা অনুয়ায়ী খেলেননি পাক দলের ক্রিকেটাররা। ভারতের কাছে হারের পরে নামিবিয়ার বিরুদ্ধে বাবর আজম ও শাহিন আফ্রিদিকে বেঞ্চে বসাতে চলেছে পাকিস্তান, এমনটাই জানা যাচ্ছে। সলমন মির্জা বা নাসিম শাহ এবং ফকর জামানকে নামিবিয়ার বিরুদ্ধে নামাতে পারে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এখন দেখার সেই ম্যাচে তারা কী করেন (Mohsin Naqvi)।


