Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সবুজ-মেরুন সমর্থকদের বয়কটের ছবি দেখা গেল ফাঁকা গ্যালারি জুড়ে। IFA শিল্ডে ম্যাচ বয়কটের দাবি করেন সমর্থকরা (Mohun Bagan)।
বিক্ষোভে সামিল সবুজ-মেরুন সমর্থকরা (Mohun Bagan)
কিশোর ভারতী স্টেডিয়ামে গোকুলাম এফসি-র বিরুদ্ধে IFA শিল্ডের প্রথম ম্যাচে মাঠে নাম মোহনবাগান। ISL নিয়ে অনিশ্চয়তার মাঝেই আয়োজিত হচ্ছে শিল্ড। দলের নতুন বিদেশী রবসন এই টুর্নামেন্টে মোহনবাগানের জার্সিতে প্রথম মাঠে নামেন। ফলে ম্যাচ দেখার উন্মাদনা থাকার কথা ছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। কিন্তু বাস্তব চিত্র ছিল পুরোপুরি আলাদা। কার্যত দর্শকশূন্য ছিল গ্যালারি। ইরানে ACL২-এর ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। এই সিদ্ধান্তেই ক্ষিপ্ত সমর্থকরা। তাই তারা হেঁটেছেন বয়কটের পথে। প্রতিবাদে সামিল হতে দেখা গেল সমর্থকদের (Mohun Bagan)।

তবে কোনও স্লোগানই থামাতে পারেনি মোহনবাগানকে। ৫-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন। আকাশের মুখ মেঘলা হলেও মোহনবাগানের খেলা ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান তারকা। মাঠে অনবদ্য ছন্দে দেখা গেল রবসনকে। তার পায়ে আসে একটি গোল, তিনটে অ্যাসিস্ট। ম্যাচের সেরা ম্যাকলারেনের পায়ে বিশ্বমানের গোল দেখা যায়। জোড়া গোল জেমি ম্যাকলারেন, অ্যালবার্তো রডরিগেজের। চাপের মুখে মাঠে নেমেও তার রেশ খেলার উপর পড়তে দেয়নি দল।
মোহনবাগানের অনবদ্য ছন্দ ও রবসনের দুর্দান্ত গোলও সমর্থকদের ক্ষোভ কমাতে পারেনি। গোটা ম্যাচ জুড়েই চলতে থাকে ‘গো ব্যাক’ স্লোগান। খেলা চলাকালীন মাঠে দেখা যায় ‘কাওয়ার্ড ম্যানেজমেন্ট’ লেখা পোস্টার। যদিও পুলিশ সেই পোস্টার নিয়ে নেয়। তারপরেও চলতে থাকে ‘গো ব্যাক’ স্লোগান। গত এক দুই সপ্তাহের মধ্যে বদলে গিয়েছে মোহনবাগানের শিবির চিত্র। নিরাপত্তাজনিত কারণে ইরানে খেলতে না যাওয়ায় সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে জেসন কামিংস, জেমি ম্যাকলারেনদের।
আরও পড়ুন: Nobel Prize in Literature: কেন তিনিই পেলেন ২০২৫ সালের সাহিত্য নোবেল?
জয়ের পরেও মোহনবাগান সমর্থকদের মধ্যে কোনও উচ্ছাস দেখা যায়নি। জাঁকজমকহীন জয় নিয়েই মাঠ ছাড়তে হলো মোহনবাগান দলকে। আইএফএ শিল্ডে সবুজ-মেরুনের প্রথম ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু। পাঁচ গোলে জয়ের পরেও এমন বিক্ষোভ মানতে পারেননি বাগান সচিব। সৃঞ্জয় বসু বলেন ‘অনেক সাফল্য পেয়েছে দলটা। একটা ম্যাচকে কেন্দ্র করে কাম্য নয় এমন ঘটনা। নাও করলে পারতো এটা (Mohun Bagan)।’


