Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হার হয়েছে ভারতের। যার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে গম্ভীরকে নিয়ে (Morne Morkel)।
কী বললেন ভারতের বোলিং কোচ? (Morne Morkel)
ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুধু হেরেছে ভারত তাই নয়, ঋষভ পন্থদের পড়তে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জায়ও। যার ধাক্কায় টালমাটাল ভারতীয় ক্রিকেট। প্রশ্ন উঠতে শুরু করেছে গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে। নির্বাচকদের দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে নানান মহলে। সেই আবহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার থেকে শুরু হতে চলেছে একদিনের সিরিজ। সেই ম্যাচের আগেই ভারতের বোলিং কোচ মর্কেলের কথায় বিতর্ক আরও বাড়ল (Morne Morkel)।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মর্নি মর্কেল বলে ফেলেন, দল নির্বাচনে তাঁর কোনও ভূমিকা নেই। আর তারপর থেকেই যেন বিতর্ক আরও বেড়ে গিয়েছে। তবে আসন্ন একদিনের সিরিজে খেলবেন ভারতীয় দলের দুই তারকা কোহলি ও রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেবেন রাহুল। লাল বলের থেকে সাদা বলের ক্রিকেটে অনেকটাই শক্তিশালী দল হিসেবেই মনে করা হচ্ছে ভারতকে।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের কথা উঠতেই মর্কেল জানিয়ে দিয়েছেন প্রথম একাদশ নির্বাচনে তাঁর কোনও ভূমিকা নেই। প্রথম একদিনের ম্যাচে ভারতের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন করা হলে ভারতের বোলিং কোচ বলেন, ‘সত্যি বলতে দল নির্বাচন বা এরকম কিছুর সাথে যুক্ত থাকি না। ইটা গম্ভীর, অধিনায়ক ও নির্বাচকদের বিষয়। এই নিয়ে তাই কিছু বলা সম্ভব নয়।’ তবে দলের তরুণ বোলারদের উপর ভরসা রাখছেন মর্কেল। তিনি বলেছেন, ‘একদিনের সিরিজ হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণা, অর্শদীপ সিংয়ের জন্য বড় সুযোগ। ওদের যত বেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ দিতে চাই আমরা। এই সিরিজে ওরা কয়েক জন আগ্রাসী ব্যাটারের বিরুদ্ধে বল করার সুযোগ পাবে। নিজেদের দক্ষতা পরীক্ষা করার দারুণ সুযোগ এটা। আশা করি, ওরা ভাল কিছু করে দেখাবে। বেশ উত্তেজিত লাগছে।’

আরও পড়ুন: KL Rahul: প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ODI-তে ঋষভের খেলা নিয়ে কী বললেন রাহুল?
একদিনের ম্যাচ খেলতে বৃহস্পতিবার রাঁচিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রাঁচির পিচ দেখে মর্কেলের আলাদা মনে হয়েছে, তিনি এই পিচের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পিচের কিছুটা মিল পাচ্ছেন। একদিনের সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। যা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য করা হচ্ছে। টেস্ট সিরিজে হারের হারের লজ্জা কাটিয়ে কামব্যাকের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে ভারত (Morne Morkel)।


