Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে অশান্তির মাঝে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। স্পনসর হারাতে পারেন লিটন দাসরা (Bangladesh)।
বড় ক্ষতির মুখে বাংলাদেশ ক্রিকেট (Bangladesh)
ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন বেড়েই চলেছে। মুস্তাফিজুরকে আইপিএল-এ না খেলতে দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়েই চলেছে। প্রথমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে বাংলাদেশ। এতেও থেমে থাকেনি তাঁরা। ভারতে খেলতে আসবে না বলেই জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলায় তামিম ইকবালকে দাগিয়ে দেওয়া হয়েছে ‘দালাল’ বলে। এই সব বিতর্কের মাঝে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বাংলাদেশ ক্রিকেটকে (Bangladesh)।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি ব্যাটের স্পনসর বদলাতে বাধ্য হতে পারেন ক্রিকেটাররা। এখনও পর্যন্ত খবর অনুযায়ী ভারতের অন্যতম ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা এসজি (SG) বাংলাদেশ ক্রিকেটারদের সাথে চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে। যদি এটাই সত্যি হয় তবে বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক ক্রিকেটারদের ব্যাট স্পনসর। এর মধ্যে রয়েছে লিটন দাস, ইয়াসির রাব্বি ও মোমিনুল হক।
যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত চুক্তি নবীকরণ না করার বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে সূত্র মারফত এমনটাই খবর এখন বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া বাংলাদেশী ক্রিকেটার বলেছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।’

আরও পড়ুন: Iran: ইরানে আর্থিক সঙ্কট, দেশজুড়ে বিক্ষোভ: সরকারবিরোধী গণআন্দোলনে টলমল খামেইনির চেয়ার
ক্রিকেট প্রস্তুতকারক এই সংস্থা যদি সম্ভাব্য রিপোর্ট অনুযায়ী সত্যি ‘বয়কট’ করে তবে সেটা বাংলাদেশ ক্রিকেটার এবং গোটা ক্রিকেট বিশ্বের জন্য বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। স্পন্সরশিপের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন তাঁর সাক্ষাৎকারে, ‘অন্যান্য সংস্থাগুলিও আমাদের ক্রিকেটারদের স্পনসর না করার সিদ্ধান্ত নিতে পারে।’
এখনও পর্যন্ত আইসিসি চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। যদি আইসিসি ভেন্যু বদলাতে না চায় তবে কোন পথে হাঁটে বাংলাদেশ এখন সেটাই দেখার। তবে তামিম ইকবালও তাঁর এক বক্তব্যে আর্থিক ক্ষতির কথা উল্ল্যেখ করেছেন (Bangladesh)।


