Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শরতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে পুজোর গন্ধ (Mousumi Saha)। শহরজুড়ে পুজোর আয়োজন তুঙ্গে, আর এই উৎসবের আবহে এক অন্য রকম ভালো লাগার কথা শোনালেন ছোট পর্দার পরিচিত মুখ, অভিনেত্রী মৌসুমী সাহা (Mousumi Saha)। সারা বছর টানা শুটিং আর ব্যস্ততার পর দুর্গাপুজোর ক’টা দিনই তাঁর জন্য একেবারে বিশেষ। শুধু ছুটি নয়, মনখুলে বাঁচার কিছু মুহূর্তও জড়িয়ে থাকে এই ক’টা দিনের সঙ্গে। অভিনেত্রী মৌসুমী সাহা নবমীর দিন কী প্ল্যান করেছেন? কোথায় ঠাকুর দেখতে যাওয়ার কথা ভেবেছেন? বিদায়ের সুরে মাকে কী বলেন তিনি, সে সব কথাই জানালেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

নিজের মতো সময় কাটানো (Mousumi Saha)
মা আসছেন শুনে, মন ভালো হয়ে যায়। তবে বড্ড তাড়াতাড়ি চলে যান মা, বললেন অভিনেত্রী মৌসুমী। পুজো এলেই মনটা কেমন ভালো হয়ে যায় অভিনেত্রী মৌসুমী সাহার (Mousumi Saha) । তিনি বললেন, “সারা বছর কাজের মধ্যে থাকি, পুজোর সময় পাঁচ দিনের ছুটি পাই , এটাই সবচেয়ে ভালো লাগে। নিজের মতো করে সময় কাটাতে পারি, পরিবারকে সময় দিতে পারি, আর মাকে বরণ করার যে আনন্দ, সেটা বলে বোঝানো যায় না।”

নবমীর সাজ (Mousumi Saha)
এবারের পুজোতে ফ্যাশনের দিকেও নজর রেখেছেন অভিনেত্রী মৌসুমী সাহা (Mousumi Saha)। অষ্টমী ও দশমীতে পরবেন তাঁতের শাড়ি, আর অন্য দিনগুলোতে সিল্ক শাড়ি। তবে নবমীর জন্য রয়েছে বিশেষ চমক ,এক নতুন কাঞ্জিভরম শাড়ি। “ইচ্ছা আছে নবমীতে এই শাড়িটা পরার,” জানালেন মৌসুমী।

কোথায় যাচ্ছেন তিনি? (Mousumi Saha)
নবমীর রুটিনে রয়েছে ঠাকুর দেখা। নবমীর একটা বড় আকর্ষণ হল অভিনেত্রীর ঠাকুর দেখা। এ বছরই একবার বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোয় যাবেন তিনি। অভিনেত্রী বলেন “বাগবাজারে একটা অন্যরকম পরিবেশ থাকে। আমি পুজোতেই একবার না একবার যাই ওখানে। মায়ের মুখটা দেখে যে শান্তি পাই, সেটা অন্য কোথাও পাই না”।
মায়ের মুখের বদল (Mousumi Saha)
খুব আবেগ নিয়ে মৌসুমী বললেন, “আমি প্রতি বছরই দেখি, অষ্টমীতে আর দশমীতে মায়ের মুখে একটা অদ্ভুত পরিবর্তন হয়। এটা আমার নিজের অনুভব। হয়তো সবাই এমনটা দেখে না, কিন্তু আমি অনুভব করি।” দশমীর সময় মা যখন বিদায় নেন, তখন মন খারাপ হয়, চোখও ভিজে যায়। তবে মন থেকে বলেন, “আবার আসবে তো মা, মন খারাপ করো না।”
পুজোর স্পেশাল খাবার (Mousumi Saha)
পুজোর ক’টা দিন অভিনেত্রী রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই রান্না করতে পছন্দ করেন। তাঁর কথায় “সারা বছর বাইরের খাবার খাওয়াই হয়, তাই পুজোর সময় বাড়িতেই রান্নাবান্না করি”। নবমীর দিনের জন্য মেনুও তৈরি । মাংস পোলাও আর লুচি-মাংস।অভিনেত্রী মৌসুমীর প্রিয় মাংস পোলাও, আর তাঁর স্বামীর পছন্দ লুচি-মাংস। তাই এবার দুটোই থাকবে তাঁদের খাবারের তালিকায়।
আরও পড়ুন: Kanakdurga Jhargram: চারশো বছরেরও পুরনো কনকদুর্গা মন্দির কেন এত রহস্যঘেরা?
সিঁদুর খেলা
দশমীর দিন আবার বাগবাজারেই যাবেন সিঁদুর খেলতে। ওখানে সিঁদুর খেলার একটা আলাদা ঐতিহ্য আছে, বলে মনে করেন অভিনেত্রী। শেষে জানালেন, “বাগবাজারের পুজোতে যে সুন্দর মুহূর্ত খুঁজে পাই, সেটা দেখার জন্য যাই। তাই পুজোর সবচেয়ে প্রিয় দিনগুলোর একটা নবমী । নতুন শাড়ি, ঠাকুর দেখা, প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো আর পছন্দের খাবার , এর চেয়ে বেশি আর কি বা চাই!”



