Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে জেতার জন্য সূর্যকুমার যাদবকে ধোনির পেপ-টক (MS Dhoni)।
কী বলেছিলেন ধোনি? (MS Dhoni)
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যদি সফল অধিনায়কের তালিকা করা হয় তাঁদের মধ্যে অন্যতম নাম ধোনি। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসে তাঁর হাত ধরে। তারপর আসে ২০১১। শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ ভারতের হাতে। অধিনায়ক ধোনি। তবে দুই বিশ্বকাপ জয়েই দলের বাকি প্লেয়ারদের গুরুত্ব ছিল অনস্বীকার্য। দলের সামগ্রিক পরিশ্রমের ফল এই দুইবার বিশ্বকাপ জয়। আবার দুই বারের বিশ্বজয়ের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গৌতম গম্ভীর। যিনি কিনা এখন ভারতীয় দলের প্রধান কোচ। সুতরাং তিনিও যেমন জানেন এই বড় মঞ্চে কীভাবে চাপ সামলে খেলতে হয় তেমনই ধোনিও তাতে ‘মাহি’-র (MS Dhoni)।
সূর্যও ভরসা রেখেছিলেন এই দুজনের উপর। একদিকে গম্ভীর যেমন আছেন তেমন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গিয়েছিলেন ধোনির পরামর্শ নিতে। ভারতের দুইবার বিশ্বকাপজয়ী অধিনায়ক কী বলেছিলেন সেই সময় সূর্যকুমার সেই কথাই জানালেন এবার সূর্যকুমার। ধোনি সেই সময় তাকে পরামর্শ দিয়েছিলেন এই মেগা মঞ্চে কীভাবে খেলতে হবে।

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্য বলেন, ‘বিশ্বকাপের আগে মাহি ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। আইসিসি প্রতিযোগিতা কীভাবে খেলা উচিত, বুঝিয়ে দিয়েছিলেন। মাহি ভাই শুধু বলেছিলেন, আমাদের দল খুব ভাল। আমরা মাঠে সাহসী থাকতে পারলেই সাফল্য আসবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর মাহি ভাইয়ের প্রতিক্রিয়া দেখার মতো ছিল।’

বিশ্বকাপ জেতার অনুভূতি সম্পর্কে সূর্য বলেন, ‘দুর্দান্ত অনুভূতি হচ্ছে। বিশিষ্ট অধিনায়কদের তালিকায় ঢুকতে পেরে ভাল লাগছে। বিষয়টা ধীরে ধীরে অনুভব করছি। একটু সময় লাগছে। এত বড় বড় নামের সঙ্গে আমার কথা বলা হচ্ছে। এই অনুভূতিটা বলে বোঝানো যায় না। আগামী দিনেও এ ভাবে খেলতে চাই। দেশকে আরও ট্রফি দিতে চাই।’ প্রসঙ্গত রোহিত শর্মার নেতৃত্বে ভারত ২০২৪ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে (MS Dhoni)।

টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘২০২৪ এর পর ২০২৬। টানা দু’বার বিশ্বকাপ জেতার আনন্দই আলাদা। দুর্দান্ত অনুভূতি। আগের বার চ্যাম্পিয়ন হওয়ার সময়ই আমাদের মনে হয়েছিল, পরের বার ঘরের মাঠেও ট্রফি জিততে পারলে দারুণ হবে। আমাদের পরের লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিক্সে সোনা জেতা। আমাদের দলটা দারুণ ছন্দে রয়েছে। অলিম্পিক্স সোনার পর ওই বছর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে অসাধারণ ব্যাপার হবে।’
আরও পড়ুন: Boong Movie: শিশুর চোখেই ধরা পড়ল মণিপুরের কঠিন বাস্তব
এই মুহূর্তে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার আইপিএল শিবিরে যোগ দেবেন সূর্যকুমার সহ বাকি দলের সদস্যরা। তার আগে এই আনন্দের মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাবেন ভারতীয় দলের সদস্যরা। অলিম্পিক্স সোনা এবং পরের বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু করার কথাও জানিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব (MS Dhoni)।


