Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রাম,তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে,অঞ্চল সভাপতিকে পুলিশের সাহায্যে নিয়ে যাওয়া হল হাসপাতালে(Nandigram Vote)।
শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram Vote)
ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামের জেলেমারার ৩৭ নং বুথে ভেকুটিয়া ১ অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি রাখহরি ঘড়াকে ব্যাপক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
ভোট দিতে যাওয়ার পথে মারের অভিযোগ
রাখহরি ঘড়ার অভিযোগ তিনি যখন ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী তাঁকে ঘিরে ধরে, প্রচন্ড মারধর করে। এই মুহূর্তে তাঁকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: Hormuz Toll: হরমুজে টোল! ইরানের স্বীকারোক্তি, অর্থের উৎস নিয়ে স্পষ্ট জবাব মেলেনি
অভিযোগ অস্বীকার বিজেপির (Nandigram Vote)
তবে সমগ্র অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি, রাখহরি সন্ত্রাসের উদ্দেশ্যে বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়েছিলেন। সাধারণ মানুষ রুখে দিয়েছে।



