Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিদেশ যাত্রার আবেদনের মামলার দ্রুত শুনানির জন্য হাইকোর্টে আবেদন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আইনজীবীর। আগামীকাল তথা বুধবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। দুই পক্ষের আইনজীবীকে শুনানিতে হাজির থাকতে নির্দেশ আদালতের।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাবার আবেদন (Abhishek Banerjee)
চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে (Abhishek Banerjee) আবেদন করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্য্য না দেওয়ায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। তাতেও কোনও লাভ হয়নি। সোমবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদনে হস্তক্ষেপ না করে মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেন। এবং আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেকের বিদেশ যাত্রার অনুমতির মামলার শুনানি করার নির্দেশ দেন।

দ্রুত শুনানির আর্জি (Abhishek Banerjee)
সেই মতো মঙ্গলবার অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর কাছে আবেদন করেন। এরপরই বুধবার এই মামলা শুনানির জন্য ধার্য করে হাইকোর্ট। আগামীকাল শুনানিতে দু’পক্ষের আইনজীবীকেই উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
পূর্বে নিষেধাজ্ঞা জারি, দিয়েছিলেন কণ্ঠস্বরের নমুনা (Abhishek Banerjee)
বিতর্কিত ডিজে মামলায় অভিষেকের বিদেশ যাত্রার উপর (Abhishek Banerjee) নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর সিঙ্গল বেঞ্চ। সেই মামলায় ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন অভিষেক। সম্প্রতি চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে অনুমতি চেয়ে আবেদন করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর বিদেশ যাত্রার অনুমতি দেননি। উল্টে এসএসকেএম হাসপাতালে অভিষেককে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দেন। বিচারপতি প্রয়োজনে মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলেও জানান। এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য্য বলেছিলেন, ‘কলকাতায় অনেক উন্নত চোখের চিকিৎসার হাসপাতাল রয়েছে।
তাহলে কেন বিদেশে যেতে হবে? প্রয়োজনে আপনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান। প্রয়োজন হলে আদালত মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসার নির্দেশ দেবে। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক সমস্ত পরীক্ষা করানোর পর চিকিৎসকরা যদি বিদেশে যাওয়ার পরামর্শ দেন তাহলে আদালত তা বিবেচনা করে দেখবে।’ এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর পর সেই রিপোর্টও আদালতে জমা দেওয়ার জন্য অভিষেককে পরামর্শ দেন বিচারপতি।
হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
কিন্তু কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার সুপ্রিমকোর্টে সেই মামলার শুনানির শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতকে জানান, চোখের চিকিৎসা সংক্রান্ত কারণে তাঁর মক্কেলের জরুরি ভিত্তিতে বিদেশে যাওয়া প্রয়োজন। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি পিছিয়ে দেওয়ায় প্রশাসনিক ও চিকিৎসাগত সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুন: Tamilnadu: ভরা বিধানসভায় মহিলাকে অসম্মান, গ্রেফতার বিরোধী দলনেতা!
শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেন, হাইকোর্ট তো বিষয়টি বিচার করে দেখছে এবং ইতিমধ্যেই আইনি রক্ষাকবচ দিয়েছে। তা সত্ত্বেও নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন কেন? জবাবে অভিষেকের আইনজীবী জানান, আবেদনের পিছনে কোনও জরুরি কারণ রয়েছে। কিন্তু হাইকোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় সমস্যা বাড়ছে।
মামলার শুনানি হাইকোর্টেই
দুই পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করতে চায়নি। মামলার শুনানি হাইকোর্টে হবে বলেই জানিয়ে দেয় শীর্ষ আদালত। এবং আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেকের বিদেশ যাত্রার আবেদনের মামলার শুনানি করতে হবে বলেও নির্দেশে জানায় সুপ্রিমকোর্ট।


