Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের শুরুতেই উত্তর ভারতের আকাশ ঢেকে ফেলেছে ঘন কুয়াশা আর বায়ু দূষণের চাদর (Narendra Modi)। তার জেরে সোমবার সকাল থেকেই কার্যত অচল হয়ে পড়ে রাজধানী দিল্লির বিমান চলাচল ব্যবস্থা। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের উপরেও। নির্ধারিত সময় অনুযায়ী সোমবার সকাল আটটায় জর্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও, ঘন কুয়াশার কারণে উড়তে দেরি হয় প্রধানমন্ত্রীর বিমানের।

কুয়াশা ও দূষণে কমল দৃশ্যমানতা (Narendra Modi)
দিল্লি এবং তার আশপাশের এলাকায় ভোর থেকেই দৃশ্যমানতা নেমে আসে অত্যন্ত নিচে। কুয়াশার সঙ্গে বায়ু দূষণের মিশ্রণে দিনের আলোতেও তৈরি হয় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এর ফলে রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় বিমান ওঠানামায় সমস্যা দেখা দেয়। নিরাপত্তার কথা মাথায় রেখেই নির্ধারিত সময়ে উড়ান সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর বিমানের। এখনও পর্যন্ত জানা যায়নি, ঠিক কবে বা কখন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্ডনের উদ্দেশে রওনা দেবে ওই ফ্লাইট।
ব্যাহত সাধারণ বিমান পরিষেবাও (Narendra Modi)
শুধু প্রধানমন্ত্রীর বিমানই নয়, দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার জেরে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে সাধারণ যাত্রীবাহী বিমান পরিষেবাও। বহু ফ্লাইট দেরিতে ছাড়ছে, আবার কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “ঘন কুয়াশার কারণে ফ্লাইটের ওঠানামায় সমস্যা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়। সমস্ত যাত্রীকে অনুরোধ করা হচ্ছে, নির্দিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার জন্যে। অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

এয়ারলাইন্সগুলির সতর্কবার্তা (Narendra Modi)
দেশের দুই বড় বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo) এবং এয়ার ইন্ডিয়া (Air India)-ও যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। তাদের বিবৃতিতে জানানো হয়েছে, “কম দৃশ্যমানতার কারণে বিমানের সময়সূচিতে প্রভাব পড়ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, বিমানবন্দরে পৌঁছনোর জন্য বাড়ি থেকে হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হতে। কারণ কম দৃশ্যমানতার জেরে রাস্তায় যানজট তৈরি হতে পারে।” এই সতর্কবার্তায় স্পষ্ট, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
ট্রেন চলাচলেও প্রভাব (Narendra Modi)
ঘন কুয়াশার প্রভাব শুধু আকাশপথেই সীমাবদ্ধ নেই। দিল্লি ও উত্তর ভারতের একাধিক রুটে ট্রেন চলাচলেও বিলম্ব দেখা দিয়েছে। বহু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা পরে গন্তব্যে পৌঁছচ্ছে, ফলে রেলযাত্রীদের মধ্যেও বাড়ছে ভোগান্তি।
‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি (Narendra Modi)
এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দপ্তর (IMD) দিল্লি ও সংলগ্ন অঞ্চলের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন ঘন কুয়াশা বজায় থাকতে পারে। পাশাপাশি বায়ু দূষণের মাত্রাও উদ্বেগজনক পর্যায়ে থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Lionel Messi: যুবভারতীতে তাণ্ডব, অনুপ্রবেশ! শতদ্রুর পর গ্রেফতার আরও ২
জর্ডন সফরের তাৎপর্য
উল্লেখযোগ্য বিষয় হল, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দু’দিনের সফরে জর্ডনে যাওয়ার কথা ছিল। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী জর্ডন সফরে যাচ্ছেন। সফরকালে জর্ডনের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকে রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সংস্কৃতিগত সহযোগিতা সবকটি বিষয়েই আলোচনা হওয়ার কথা। পাশাপাশি জর্ডনের ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।



