Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে SIR ঘিরে রাজনৈতিক (Naushad Siddiqui) সংঘাত চরমে, অন্যদিকে সেই প্রক্রিয়ার মধ্যেই উঠে আসছে সাধারণ মানুষের ভোগান্তির একের পর এক ছবি। রাজ্যে SIR ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তরজা চলছেই। ফর্ম পূরণ, খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানির পর্ব। আর এই শুনানিকেই কেন্দ্র করে এখন রাজ্যজুড়ে অসন্তোষ, প্রতিবাদ এবং অভিযোগের ঝড়।
তথ্যের অসঙ্গতি (Naushad Siddiqui)
নির্বাচন কমিশনের তরফে তথ্যের অসঙ্গতির (Naushad Siddiqui) কথা বলে বিভিন্ন মানুষকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে, এই শুনানির নামে বহু ক্ষেত্রেই সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। বয়স্ক মানুষদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, অনেকেই আতঙ্ক ও অনিশ্চয়তায় ভুগছেন। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ, বিক্ষোভ, এমনকি অশান্তির ঘটনাও সামনে এসেছে।

নতুন করে বিতর্ক (Naushad Siddiqui)
এই আবহেই নতুন করে বিতর্কে জড়াল (Naushad Siddiqui) SIR শুনানি। এবার সেই শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আগামী ২৭ জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে তাঁকে হাজির হতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নথিতে কিছু অসঙ্গতির কারণেই তাঁকে ডাকা হয়েছে। তবে একজন জনপ্রতিনিধিকে শুনানিতে ডাকার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে।
শুনানির নোটিস
একই দিনে SIR শুনানির নোটিস পেয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ও। তিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ভোটার। আগামীকাল বিদ্যাভারতী স্কুলে তাঁকে হাজির হতে বলা হয়েছে। আশুতোষ চট্টোপাধ্যায় এর আগেও ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঠিক কী কারণে তাঁকে ডাকা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Winter: বেলা বাড়লেই উধাও শীতের আমেজ, বঙ্গে এবার পারদ চড়ার পালা
রাজ্যের প্রতিমন্ত্রী
শুধু বিরোধী দলের নেতা নন, শাসক দলের জনপ্রতিনিধিরাও শুনানির আওতায় আসছেন। মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও SIR শুনানির নোটিস পেয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে দাবি, তাঁর বাবার নামে নথিগত গরমিল রয়েছে। যদিও মন্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগ তুলেছেন।


