Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত শুক্রবার এক্সচেঞ্জ ফাইলিংয়ে বেশ কয়েকটি সমস্যা সমাধানের কথা জানিয়েছে এনবিসিসি-র পক্ষ থেকে (NBCC)।
এনবিসিসি-র শেয়ার দরে বৃদ্ধি (NBCC)
ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশনের শেয়ার দরে শেষ দুই সেশনে বৃদ্ধি পেয়েছে। সোমবার প্রায় ৩ শতাংশের মতো শেয়ার দর বেড়ে হয়েছিল ১২৬ টাকা। শেষ দুই সেশনে এই সংস্থার স্টকের বৃদ্ধি হয়েছে ৯ শতাংশ (NBCC)।
গত শুক্রবার সংস্থার তরফে এক্সচেঞ্জ ফাইলিংয়ে বেশ কিছু সমস্যা সমাধানের কথা জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জমি সংক্রান্ত কিছু সমস্যা ও জটিলতা তৈরি হয়েছিল তবে সেগুলো সমাধান করা গিয়েছে বলেই জানানো হয়েছে। সেই সমস্যা সমাধানের ফলে ডেভেলপমেন্ট এবং কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারবে এনবিসিসি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই সংস্থার স্টকের বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর পাশাপাশি গত সপ্তাহে এনবিসিসি মুম্বই পোর্ট ট্রাস্টের থেকে ইন-প্রিন্সিপাল অ্যাপ্রুভাল পেয়েছে। অনুমোদন পেয়েছে মুম্বই পোর্ট এলাকায় একাধিক ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টের জন্য। এই প্রকল্পের অধীনে এনবিসিসি সিজিও কমপ্লেক্স, আইকনিক বিল্ডিং, মাল্টি লেভেল কার পার্কিং ফেসিলিটি এবং একটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করবে। ২৩ ডিসেম্বর এই নিয়ে মউ স্বাক্ষর হয়েছে মুম্বই পোর্ট অথোরিটির সঙ্গে। এর জেরেই এই সংস্থার শেয়ার দরে বৃদ্ধি দেখা গিয়েছে।
শুধু শেষ দুই ট্রেডিং সেশনে নয় গত পাঁচ ট্রেডিং সেশনের নিরিখে ৬ শতাংশের বেশি দাম বেড়েছে এই স্টকের। গত এক বছরে ৪০ শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে সংস্থার। গত পাঁচ বছরে বৃদ্ধির পরিমাণ ৫১২ শতাংশ (NBCC)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


