Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : চকলেট কেক, ড্রাই ফ্রুটস কেক, রিচ প্লাম কেক, এগলেস কেক — কেকের তো ছড়াছড়ি। তবে বাজারে এখন ট্রেন্ডিং নলেন গুড়ের কেক। সোশ্যাল মিডিয়া জুড়ে তেমন কেকের ছড়াছড়ি। বড়দিন একঘেয়ে কেক খেয়ে কাটলেও নতুন বছরে ট্রাই করতেই পারেন নলেন গুড়ের কেক (Nolen Gurer Cake)। নতুন বছরে ভিন্ন স্বাদের এই কেক বানিয়ে চমকে দিতে পারেন পরিবারের সদস্যদের। কিন্তু বিলিতি কেকে বাংলার নলেন গুড়ের প্রলেপ দেবেন কী ভাবে? রইল পদ্ধতি।
উপকরণ (Nolen Gurer Cake)
ময়দা: ২ কাপ
নলেন গুড়: ১ কাপ (Nolen Gurer Cake)
চিনি গুঁড়ো: আধ কাপ
বেকিং পাউডার: আধ চা চামচ
বেকিং সোডা: এক চিমটে
নুন: এক চিমটে
ড্রাই ফ্রুটস: একমুঠো
ডিম: ২টি
গুঁড়ো দুধ: ১ কাপ
রিফাইন্ড অয়েল: ১ কাপ
আরও পড়ুন : French Cake: মাখনে-বাদামে-ক্রিমে মিলেমিশে স্বাদে অতুলনীয় ফ্রান্সের গ্যালেত দে রোয়া
কী ভাবে বানাবেন? (Nolen Gurer Cake)
ব্যাটার তৈরির পদ্ধতি
প্রথমে বেকিং সোডা, বেকিং পাউডার, নুন, ময়দা, চিনি এবং গুঁড়ো দুধ — সবটা ভালো করে মিশিয়ে চালুনি দিয়ে চেলে নিন।এ বার একটি একটি করে ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিন। এমন ভাবে ফেটাবেন যেন তা ঘন হয়ে ফেনার মতো ফুলে ওঠে।তার পর ডিমের মধ্যে অল্প অল্প করে ময়দা, গুঁড়ো দুধের মিশ্রণটা দিতে শুরু করুন। একসঙ্গে অনেকটা দেবেন না। তা হলে দলা পাকিয়ে যাবে।ব্যাটারের ঘনত্ব বুঝে নলেন গুড় (Nolen Gurer Cake) মেশাতে হবে। মিশ্রণ যেন খুব পাতলা না হয়, সে দিকেও নজর দিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে কেকের ব্যাটারে মিশিয়ে দিতে হবে পরিমাণমতো তেল। একেবারে শেষে ড্রাই ফ্রুটস মিশিয়ে নিলেই ব্যাটার তৈরি।
আরও পড়ুন : Panettone: বড়দিনে ইতালির হেঁশেল মাতায় সুগন্ধি প্যানেটোনে
বেকিংয়ের পদ্ধতি
এ বার ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রায় ১০ মিনিটের জন্য প্রিহিট করুন অভেন।কেকের মিশ্রণ বেকিং করার পাত্রে ঢালার আগে সামান্য তেল স্প্রে করে নিন।কেকের ব্যাটার পাত্রে ঢেলে অভেনে ঢুকিয়ে দিন ৪৫ মিনিটের জন্য।মাঝে এক বার অভেন খুলে কেকের মধ্যে টুথপিক গেঁথে দেখে নিতে পারেন, তা ভালো করে বেক হয়েছে কি না।কাঠির গায়ে কেক লেগে থাকলে আরও মিনিট পাঁচেকের জন্য তা বেক করতে দিতে হবে।তার পর অভেন থেকে কেক বার করে উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দিলেই কাজ শেষ।


