Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শিক্ষার্থী আন্দোলন ও নিট পরীক্ষা কেলেঙ্কারিকে কেন্দ্র করে রাজধানী দিল্লির রাজনীতি এখন উত্তাল। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও পরবর্তী বিক্ষোভে প্রাণ হারানো শিক্ষার্থীদের শ্রদ্ধা জানাতে এবং আহতদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি(NEET Opposition)।
গান্ধী স্মৃতির উদ্দেশ্যে পদযাত্রা (NEET Opposition)
সংসদ ভবনের বৈঠকের পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং ইন্ডিয়া (INDIA) জোটের অন্যান্য সাংসদরা ‘তিস জানুয়ারি মার্গ’-এর গান্ধি স্মৃতির উদ্দেশ্যে রওনা হন। এর আগে পুলিশ নিরাপত্তা বাড়িয়ে রাহুল গান্ধির বাসভবনের বাইরে ব্যারিকেড গড়ে তোলে।
রাহুল গান্ধীর বক্তব্য
“আমরা শান্তিপূণভাবে গান্ধী স্মৃতির দিকে যাচ্ছি। যে শিক্ষার্থীদের আমরা হারিয়েছি, যারা হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এবং যারা সুবিচারের দাবিতে আন্দোলন করে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আমরা তাদের পাশেই দাঁড়িয়েছি।”
Right now, MPs and leaders of the INDIA alliance are peacefully heading to Gandhi Smriti on Tees January Marg.
We go to remember the students we lost – the children driven to take their own lives after the NEET paper leak.
And we go to stand with the students who lie injured…
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2026 পুলিশের বাধার মুখে বিরোধীরা
প্রাথমিকভাবে ইন্ডিয়া গেটে যাওয়ার পরিকল্পনা থাকলেও পুলিশ সেই অনুমতি দেয়নি। পরবর্তীতে বাসের চাকা আটকানো হলেও শেষমেশ তারা গান্ধী স্মৃতির দিকে রওনা হতে সমর্থ হন। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কুমারী শৈলজা স্পষ্ট জানান, তাদের দাবি থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না।
কেন্দ্রীয় সরকারের উপর চাপ বৃদ্ধি (NEET Opposition)
কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জোর দাবি জানানো হচ্ছে। দু’দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের সময় গান্ধি ভাই-বোনকে পুলিশ সাময়িকভাবে আটক করেছিল।
আরও পড়ুন: Louvre Apollo Gallery: ল্যুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি পুনরায় চালু: নেই সেই মহামূল্যবান রত্ন
যন্তর মন্তরে ইন্টারনেটে কোপ (NEET Opposition)
একই ইস্যুতে যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র পৃথক একটি বিক্ষোভ চলছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আন্দোলনস্থলের ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রেখেছে প্রশাসন।



