Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গ বিজেপিতে এবার মুখবদলের পালা! বৃহস্পতিবার ঘোষণা হবে রাজ্য বিজেপির নতুন সভাপতির (BJP State President) নাম। সুকান্ত মজুমদারের পর বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির পদে কে বসবেন? এই নিয়ে দলের অন্দরে ও বাইরে জল্পনা তুঙ্গে।
বঙ্গ বিজেপিতে এবার শমীক-যুগ? (BJP State President)
প্রায় তিন মাস ধরে চলা বিজেপির রাজ্য সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই মন্ডল ও জেলা সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। তাঁদের নামও ঘোষণা করা হয়েছে। এবার পালা রাজ্য সভাপতির। সুকান্তর বদলে কে বঙ্গ বিজেপির হাল ধরতে আসছেন? শোনা যাচ্ছে, দৌড়ে এগিয়ে বিজেপির ‘আদি’ নেতা তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্যর নাম এক নম্বরে। শেষ পর্যন্ত বড় কোনো বদল না হলে বঙ্গ বিজেপির নতুন সভাপতি হচ্ছেন শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন:Madan Mitra : কসবা কাণ্ডে বিতর্কিত মন্তব্যে শোকজ চিঠির জবাব, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা মদন মিত্রের
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ (BJP State President)
রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, ২ জুলাই রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন নির্ধারিত হয়েছে। পরের দিন, অর্থাৎ ৩ জুলাই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। সেদিনই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ রাজ্যের রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও সাংসদ রবি শঙ্কর প্রসাদ। তিনি আজ রাতেই কলকাতায় এসে পৌঁছবেন। প্রসঙ্গত, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়াদকাল ইতিমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি, তিনি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বিজেপির সংগঠনিক নিয়ম অনুযায়ী, ‘এক ব্যক্তি এক পদ’ নীতির ফলে তাঁর জায়গায় নতুন সভাপতির (BJP State President) আসা প্রায় নিশ্চিত।
আরও পড়ুন: Kasba: কসবা কাণ্ডের জের, কলেজের কর্মী পদ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত
উল্লেখ্য, সারা দেশে বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শুরু হয় ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরপরই। লোকসভা ভোটের আগেই জেপি নাড্ডার সর্বভারতীয় সভাপতির মেয়াদ শেষ হয়ে গেলেও তাঁকে তখন অব্যাহতি দেওয়া হয়নি। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। সংগঠনের নিয়ম অনুযায়ী, তাঁকেও সভাপতির পদ থেকে সরানো হবে এবং একজন নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হবে শীঘ্রই।


