Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে (Weather Update) স্বাভাবিক হচ্ছে। শনিবার থেকে টানা বৃষ্টিতে রাজ্যের উত্তরাংশে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। মিরিক এবং সুখিয়াপোখরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক এলাকায় ধস, সেতু ভেঙে পড়া, রাস্তা ও বাড়িঘর ধসে পড়ার খবর এসেছে। তবে সোমবার সকাল থেকেই পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা গেছে।
নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত উত্তরবঙ্গে (Weather Update) নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে সেখানে বৃষ্টির প্রকোপ অনেকটাই কমেছে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঝলমলে রোদ দেখা গিয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে প্রশাসন ও স্থানীয় মানুষের মধ্যে। উদ্ধার ও পুনর্গঠন কাজে গতি আসছে।
দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় (Weather Update)
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে উত্তর-পূর্ব বিহার ও (Weather Update) অসমে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা যাচ্ছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলায় প্রবেশ করতে পারে। তবে তা থেকে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, বর্ষা বিদায়ের প্রক্রিয়া এ বার গতি পাবে। সামগ্রিকভাবে গোটা দেশেই বৃষ্টির প্রবণতা কমছে। সপ্তাহান্তে পশ্চিমবঙ্গেও বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ঝড়বৃষ্টির সম্ভাবনা
তবে দক্ষিণবঙ্গে এখনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: Ranveer-Deepika: হিজাব পরে ঘুরছেন দীপিকা, নিজেকে বদলালেন রণবীরও!
কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার ও বুধবার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় ধরনের দুর্যোগের আর আশঙ্কা নেই। বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রবণতা কমে যাবে বলেই পূর্বাভাস।


