Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্যান্টোসকে অবনমনের হাত থেকে বাঁচানোর জন্য চিকিৎসকের কথা উপেক্ষা করে মাঠে নেমেছিলেন তিঁনি। বাঁচিয়েছেনও দলকে (Neymar)।
নেইমারের অস্ত্রপ্রচার (Neymar)
চোটের কারণে দলের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। তাঁর জাতীয় দলে ফেরা নিয়েও সংশয় রয়েছে। তবে তিঁনি জাতীয় দলে ফেরার মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। স্যান্টোস যখন অবমাননার মুখে সেই সময়ে দলের পরিত্রাতা হিসেবে মাঠে ফিরেছেন চিকিৎসকের না উপেক্ষা করেই। বাঁচিয়েছেন দলকে (Neymar)।
ক্রুজেইরোকে ৩–০ গোলে হারাল স্যান্টোস। নেইমার গোল না পেলেও দলকে জিতিয়েছেন। তাঁর মনে ফিরে এল স্বস্তি। ২০২৩ সালে প্রথমবার অবনমনের মুখে পড়তে হয়েছিল স্যান্টোসকে। এবারও সেই রকম আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু নেইমার চোট নিয়ে গোল করেন দুটি ম্যাচে। ক্রুজেইরোর বিরুদ্ধে অবশ্য ব্রাজিলীয় তারকা গোল করতে পারেননি। কিন্তু বাঁচিয়েছেন দলকে (Neymar)।

নব্বই মিনিট নেইমার খেললেন পুরোদমে নিজের চোট উপেক্ষা করেই। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে লিগ শেষ করল স্যান্টোস। নেইমার ম্যাচ খেলেছেন ২০টি। তিনি করেন ৮টি গোল। শেষ তিন ম্যাচেই নেইমার ৪টি গোল করেছেন। ম্যাচ জিতে উঠে নেইমার নিজের অস্ত্রোপচার করাচ্ছেন বলে জানা গিয়েছে। এর আগে ২০২৩-এর অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিরুদ্ধে চোট পান ব্রাজিলের এই তারকা ফুটবলার।
আরও পড়ুন: Team India: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেও ICC-র শাস্তির মুখে ভারত
এরপর ব্রাজিলের হয়ে আর খেলতে পারেননি নেইমার। বিশ্বকাপের জন্য ব্রাজিলের ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তি শর্ত আরোপ করেছেন। মেসি-রোনাল্ডোকে আগামী বিশ্বকাপে হয়তো দেখা যাবে। নেইমারকে কি বিশ্বকাপে দেখা যাবে? এটাই এখন বড় প্রশ্ন সমর্থকদের মনে। হাঁটুর চোট নেইমারের। অস্ত্রোপচার হবে। তবে সেই বিষয়ে বিশদে কিছু বলেননি ব্রাজিলীয় তারকা। বিশ্বকাপে খেলার আশা এখনও নেইমারের রয়েছে বলেই আশা করছেন তাঁর সমর্থকরা। তবে ব্রাজিলের কোচ ইঙ্গিত দিয়েছিল সম্পূর্ণ ফিট হলেই দলে চান্স পাবেন প্লেয়াররা (Neymar)।


