Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জুনিয়ার মহিলা হকি বিশ্বকাপ ২০২৫-এ ভারত উরুগুয়েকে পেনাল্টি শ্যুটআউটে ৩-১ গোলে পরাজিত করেছে (Junior Hockey World Cup)।
পেনাল্টিতে ভারতের জয় (Junior Hockey World Cup)
ভারত মঙ্গলবার এফআইএইচ হকি জুনিয়র উইমেনস ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর ৯/১২ স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়েকে ৩-১ ব্যবধানে শ্যুটআউটে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ভারতের হয়ে গোল করেন মনিশা (১৯’), আর উরুগুয়ের হয়ে শেষ মুহূর্তে সমতা ফেরান জাস্টিনা আরেগুই (৬০’) (Junior Hockey World Cup)।
প্রথম কোয়ার্টার থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। একের পর এক আক্রমণ ও বলের দখল ধরে রেখে তারা প্রতিপক্ষের রক্ষণে চাপ ববাড়াতে থাকে। তবে উরুগুয়ে পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায়, কিন্তু শট নিতে দেরি করায় সেই সুযোগ নষ্ট হয়ে যায়।
১৮তম মিনিটে ভারতও একটি পেনাল্টি কর্নার পায়। চমকপ্রদ একটি ভ্যারিয়েশন দেখা যায়, সাক্ক্ষী রানার পোস্ট থেকে নেওয়া শটটি প্রতিপক্ষ গোলরক্ষক আটকে দেন। তবে কিছুক্ষণ পরেই দূর থেকে জোরালো শটে গোল করেন মনিশা (১৯’)। তার নিখুঁত শটে এগিয়ে যায় ভারত।
প্রথমার্ধে ভারত ১১ বার সার্কেলে ঢুকে আধিপত্য বিস্তার করে, অন্যদিকে উরুগুয়ে বেশ রক্ষণাত্মক হকি খেলতে থাকে। তৃতীয় কোয়ার্টারেও ভারত চাপ বজায় রাখে বিপক্ষের উপর। একাধিক সার্কেল এন্ট্রি ও দুটি ধারাবাহিক পেনাল্টি কর্নার থেকেও গোলের দেখা পায়নি ভারতীয় দল (Junior Hockey World Cup)।
শেষ কোয়ার্টারে ম্যাচের গতি বাড়ে। উরুগুয়েও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৪৯তম মিনিটে তাদের দ্বিতীয় পেনাল্টি কর্নার পায়। তবে ভারতের গোলরক্ষক নিধি অসাধারণ সেভ করে দলের লিড ধরে রাখতে সক্ষম হয়।
আরও পড়ুন: Sri Maa Sarada Devi: সকলের মা সারদাদেবী, আজ ১৭৩ তম জন্মতিথি
ম্যাচে মাত্র দুই মিনিট বাকি থাকতে উরুগুয়ে তাদের গোলরক্ষককে সরিয়ে বাড়তি একজন আউটফিল্ড খেলোয়াড় নামায় এবং শেষ মুহূর্তে তার সুফলও পায়। ঘড়িতে শেষ দুই সেকেন্ড থাকতে তারা একটি পেনাল্টি শট পে। স্পট কিকে জাস্টিনা আরেগুই (৬০’) গোল করে ম্যাচটিকে শ্যুটআউটে নিয়ে যান।
তবে শ্যুটআউটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারত ৩-১ ব্যবধানে জয় তুলে নেয়। পূর্ণিমা যাদব, ঈশিকা ও কানিকা সিওয়াচ তাদের শট সফলভাবে পরিণত করেন এবং গোলরক্ষক নিধি তিনটি সেভ করে ভারতকে ম্যাচ জেতান। আগামী বৃহস্পতিবার ৯ম ও ১০ম স্থান নির্ধারণী ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে স্পেন (Junior Hockey World Cup)।


