Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী বছর নীফটি৫০ ছুঁয়ে ফেলবে ২৭ হাজার। নিফটির বুলিশ হওয়ার ইঙ্গিতই দেওয়া হয়েছে বাজাজ ব্রোকিং ও মোতিলাল ওসওয়ালের তরফে (Nifty50)।
ব্রোকিং সংস্থার বড় আশ্বাস (Nifty50)
শেয়ার বাজার যদি ধরে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। গতকালও শেয়ার বাজারে পতন দেখা গেছে। যদিও আবার ঘুরে দাঁড়িয়েছে দুই ইনডেক্স। আর এই সময়ে ব্রেকিং সংস্থার তরফে দেয়া হলো বড় আশ্বাস। তাদের মতে রেকর্ড পয়েন্ট ছুঁতে চলেছে নিফটি ২০২৬-এ (Nifty50)।
বিনিয়োগকারীরা মোটের উপর লেভার মুখ দেখলেও এবার নীফটি৫০ নিয়ে বড় আশ্বাসের কথা শোনা গেল দুই ব্রোকারেজ সংস্থার মুখে। সংস্থার মতে ২০২৬-এ নিফটি৫০ পৌঁছতে পারেন রেকর্ড উচ্চতায়। পরের বছর ২৭ হাজার ছুঁয়ে ফেলবে বলেই তাদের ধারণা। তাদের ভবিষৎবাণী সত্যি হলে ৭ শতাংশ উপরে উঠতে চলেছে এই সূচক।
একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী বাজাজ ব্রেকিং তাদের একটি রিপোর্টে জানিয়েছে বিগত তিন মাসের চার্টে হায়ার হাই পজিশনে ছিল নিফটি। আর সেই কারণেই তারা মনে করছেন যদি এই ধারা বজায় থাকে তবে আগামী কয়েক মাসে এই সূচক ছুঁতে চলেছে ২৬ হাজার ২৭৭ পয়েন্ট।

আরও পড়ুন: Stock Market: রেড জোনে শেষ করেও দুরন্ত কামব্যাক শেয়ার মার্কেটের
যদি তাদের এই প্রেডিকশন সত্যি হয় তবে নিফটি৫০ ২৬ হাজার ৮০০ থেকে ২৭ হাজারে পৌঁছে যাবে। তাদের রিপোর্ট অনুযায়ী ২৪ হাজার ৪০০ থেকে ২৪ হাজার ৩০০ স্টোরে ভাল সাপোর্ট রয়েছে, এই মুহূর্তে তার নিচে নামার আশঙ্কা দেখছে না এই ব্রোকারেজ সংস্থা। তাছাড়া শর্ট টার্মে সাপোর্ট রয়েছে ২৪ হাজার ৮০০ থেকে ২৪ হাজার ৭০০ স্তরে।
আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের মতো পরিস্তিতিতে এবং ট্যারিফ নিয়ে যখন টানাপোড়েন চলছে সেই সময়েও খুব বেশি প্রভাব দেখা যায় নি ভারতীয় শেয়ার মার্কেটে। আপাতত মার্কেট যে জায়গায় রয়েছে তাকে হেলথি বলেই মনে করছেন মার্কেট বিশেষজ্ঞরা। বাজাজ ব্রেকিং সংস্থার মতে অটো, ব্যাঙ্ক, মেটাল ইত্যাদি সেক্টরে বৃদ্ধি দেখা যাবে। পাবলিক সেক্টরগুলোর দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা। মতিলাল ওসওয়ালও নিফটির বৃদ্ধির দিকেই ইঙ্গিত দিয়েছে (Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


