Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আলিপুর চিড়িয়াখানায় একাধিক বাসা রয়েছে বাদুড়ের। শুধু তাই নয়, চিড়িয়াখানা জুড়ে প্রচুর ফলের গাছ রয়েছে, সেই ফল খেতে বাদুড়রা আসে। কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানায় রয়েছে বাদুড়ের একমাত্র ডেরা। নিপা ভাইরাস আতঙ্ক ছড়াতেই চিড়িয়াখানার সদস্যদের স্বাস্থ্য নিয়ে সচেতন করছে কর্তৃপক্ষ(Nipah Zoo)।
কর্মী ও দর্শকদের সচেতনতা বৃদ্ধি (Nipah Zoo)
কর্মী এবং চিড়িয়াখানায় আসা দর্শকদেরও সচেতন করা হচ্ছে। নিপা ‘জুনুটিক ভাইরাস’। অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। মূলত বাদুড় থেকে এই ভাইরাস ছড়ায়। আলিপুর চিড়িয়াখানায় একাধিক বাদুড়ের বাসা রয়েছে। শুধু তাই নয়, চিড়িয়াখানা জুড়ে প্রচুর ফলের গাছ রয়েছে, সেই ফল খেতে বাদুড়রা আসে।
পর্যটনের মরশুমে সতর্কতা বাড়ছে (Nipah Zoo)
এখন চিড়িয়াখানায় পর্যটনের মরশুম। প্রতিদিন হাজার হাজার দর্শকের আনাগোনা রয়েছে। এছাড়া কর্মীসংখ্যাও কম নয়। এখনও পর্যন্ত শহরে নিপা আক্রান্তের কোনও খবর নেই।
নিপা নিয়ে সচেতনতা রাজ্য জু অথরিটির (Nipah Zoo)
তবে রাজ্য জু অথরিটি নিপা নিয়ে সচেতন করেছে আলিপুরকে। কোনো ঝুঁকি নিতে রাজি নয় কর্তৃপক্ষ। বাঘ-সিংহ থেকে শুরু করে শিম্পাঞ্জি—প্রত্যেকটি এনক্লোজারে চলছে কড়া নজরদারি। ভিজিটরদের যাতায়াতের রাস্তা থেকে পশুপাখিদের থাকার জায়গা, থেকে সর্বত্র স্প্রে করা হচ্ছে বিশেষ ভাইরুসাইডাল ডিসইনফেক্ট্যান্ট। বাদুড় থাকা গাছগুলির নিচে চলছে বাড়তি সতর্কতা।



