Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বার্টলেটকে পিটিয়ে ছাতু বানিয়ে দিলেন নীতিশ রানা (Nitish Rana)।
রানার দাপট দেখল পাঞ্জাব (Nitish Rana)
২০২৬ সালের আইপিএল-এ দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচে দুই ব্যাটারের ঝড় দেখল ক্রিকেটবিশ্ব। একটি ওভার কার্যত খেলার বাঁক ঘুরিয়ে দেয়। শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কেএল রাহুল। তবে ১২ তম ওভার কার্যত সেই ঝড়ের গতি যেন দ্বিগুণ করে দেয়। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার বল তুলে দেন জেভিয়ার বার্টলেটকে। সেই ওভারেই বদলে যায় ম্যাচের চিত্র (Nitish Rana)।
সেই ১২ তম ওভারে রানা বার্টলেটকে স্বাগত জানায় ছক্কা হাঁকিয়ে এবং বিদায় জানায় ছক্কা হাঁকিয়ে। সেই ওভারে যেন ঝড় বয়ে যায় অরুণ জেটলি স্টেডিয়ামে। ৬,৪,৪,৪,৪,৬ ইনিংসের পুরো নিয়ন্ত্রণ তখন দিল্লির হাতে। সেই ওভারেই রানার স্টেরিক রেট পৌঁছে যায় ২০০। এই একটা ওভারেই ম্যাচ মুহূর্তে টার্ন নিয়ে নেয়।

আরও পড়ুন: Mali Attack: মালিতে সশস্ত্র জঙ্গি হামলা: রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকা হানার লক্ষ্য
ওভারের শুরুটা ছিল ছোট শর্ট লেংথের বল দিয়ে আর সেই বল রানা উড়িয়ে দেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে অনবদ্য পুল শটে। এরপর শর্ট ফাইন লীগের দিকে স্কুপ। এরপর বাউন্ডারির বন্যা বয়ে যায় মাঠে। শেষ বলে আবারও জোরে শট এবং তাতে ছক্কা। সেই ওভারে একের পর এক বল গিয়ে জমা হতে থাকে গ্যালারিতে। মাত্র ৯ রানের জন্য রানার সেঞ্চুরি হাতছাড়া হয়। তিনি আউট হয়ে ফেরেন ৯১ রানে। তাঁর ইনিংস সাজানো রয়েছে ১১টি চার এবং ৪টি ছয় দিয়ে। তিনি যখন সাজঘরে ফেরেন তখন তাঁর স্ট্রাইক রেট ২০৬.৮২ (Nitish Rana)।


