Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি দেখে মর্মাহত পুরো বাংলা ইন্ডাস্ট্রি (North Bengal)। বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা দেখে অভিনেতা-পরিচালক থেকে শুরু করে সকলেই গভীর দুঃখ প্রকাশ করেছেন। কে কী বললেন কেটিভির সাক্ষাৎকারে ?
কী বললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ?
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) বলেন, “উত্তরবঙ্গের পরিস্থিতি কী করে বোঝাব জানি না, ভিতরটা খান খান হয়ে যায়,তাই হয়েছে আমার। কী বলব বুঝে উঠতে পারছি না।” তিনি আরও বলেন, “আমি পশুপ্রেমী মানুষ। কিন্তু সেখানে মানুষ আর পশু একসাথে ভেসে যাচ্ছে। হাতির পালের আর্তনাদ, সেই চিৎকার ,সব কিছু ভয়ংকর। অথচ পশুগুলোও চুপচাপ নিজের জীবনের পথে এগিয়ে যাচ্ছে।”

নিজের বাড়ি মনে করা (North Bengal)
কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) জানান, বন দপ্তর কী করবে, জানেন না। তবে তিনি চান প্রাণীগুলো যেন দ্রুত নিজেদের আশ্রয়ে ফিরে যেতে পারে। পরিচালক আরো বলেন, “জীবন তো চলবেই। ঢাকি যেমন পুজোতে ঢাক বাজাবে, আমরা যেমন সিনেমা বানাব ,সেটা আমাদের পেশা। কিন্তু উত্তরবঙ্গের এই দৃশ্য দেখে মন ভেঙে যাচ্ছে। আমি উত্তরবঙ্গকে নিজের বাড়ি মনে করি, তাই কষ্টটা আরও বেশি।”
অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি (Ipshita Mukherjee) বলেন, “ যাঁদের ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে তাঁরাই বুঝতে পারে এটা। আমরা শুধু প্রার্থনা করতে পারি, যেন এই বিপদ দ্রুত কেটে যায়।”

ত্রাণ সামগ্রী জোগাড়ের চেষ্টা (North Bengal)
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হেল্পলাইন শেয়ার করছেন, যাতে মানুষ সাহায্য পেতে পারে। তিনি বলেন, “আমরা অভ্যন্তরীণ ভাবে মিটিং করছি। নিজেদের মতো করে ত্রাণ সামগ্রী জোগাড়ের চেষ্টা চলছে। যতটা পারি, ততটা করছি।” তিনি আরও জানান, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তরফ থেকেও স্টেপ নেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী সংগ্রহ করার।
কী বললেন অঙ্কুশ? (North Bengal)
এ প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) বলেন, “উত্তরবঙ্গ নিয়ে ইন্ডাস্ট্রি উদ্যোগ নিচ্ছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কিছু করা যায়। পরে বিস্তারিত জানাব।”

দ্রুত স্বাভাবিক হওয়ার প্রার্থনা (North Bengal)
অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha) জানান, সম্প্রতি তিনি কাজের সূত্রে উত্তরবঙ্গ থেকে ঘুরে এসেছেন। সোয়েটার ছবির জন্য শুটিং চলেছিল প্রায় ১৬-১৭ দিন। দার্জিলিংয়ের ছবি গুলো দেখে ভীষণ খারাপ লাগছে ,কষ্ট লাগছে তাঁর। আরও বলেন, “আমার হাতে কিছু নেই। আশা করছি সব দ্রুত স্বাভাবিক হবে।”

কী জানালেন বিবৃতি? (North Bengal)
অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) বলেন, “ভারত বা পৃথিবীর যে কোনো প্রান্তে ক্ষতি হলে, তার প্রভাব মানুষের উপরই পড়ে। উত্তরবঙ্গ তো আমাদেরই এক অংশ। এই ক্ষতি সত্যিই বেদনাদায়ক।”
আরও পড়ুন: Pandemic Potential From Arctic Ice: জেগেছে নতুন ভাইরাস? প্রাচীন জীবাণু কি আনবে নতুন অতিমারি?
মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি (North Bengal)
টলিউডের তারকারা একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কেউ ফান্ডে অর্থ দিচ্ছেন, কেউ তথ্য ও হেল্পলাইন ছড়িয়ে দিচ্ছেন। অনেকেই আবার ব্যক্তিগত ভাবে ত্রাণ কার্যক্রমে যুক্ত হচ্ছেন। উত্তরবঙ্গের এই সংকটে টলিউডের শিল্পীরা প্রমাণ করেছেন, পর্দার বাইরে তারকারাও বাস্তব জীবনের পাশে থাকেন, যখন মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি।



