Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ম্যাচে নরওয়েকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে গেল ফ্রান্স। হারলেও রাউন্ড অফ ৩২ পাকা নরওয়েরও।
ফ্রান্সের সামনে ফিকে ভাইকিং রো
ফ্রান্স আর নরওয়ের ম্যাচ ছিল গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচগুলির মধ্যে ছিল একটি। দুই দলই বিশ্বকাপ অভিযান যেভাবে বা যে ফর্মে শুরু করেছে তাতে কোন দলকে এগিয়ে রাখবেন সমর্থকরা সেটাই ছিল বড় প্রশ্নের। তবে আজকের ম্যাচে ফ্রান্সের যে দাপট দেখা গেল সেখানে তাঁদেরই কিছুটা এগিয়ে রাখবেন বিশেষজ্ঞরা। ফ্রান্সকে কি এই বিশ্বকাপে আটকানো সম্ভব? এর উত্তর পেতে অপেক্ষা করতে আরও কিছু দিন তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে পরের পর্বের জন্য প্রস্তুতি সেরে রাখলেন দেঁশের ছাত্ররা।
আজকের এই ম্যাচে যে নাম বারবার উচ্চারিত হচ্ছে সেটা হল ওউসমানে দেম্বেল। তাঁর দুরন্ত হ্যাটট্রিকই জয়ে এনে দিল ফরাসিদের। নরওয়ের বিরুদ্ধে গ্রূপ পর্বের শেষ ম্যাচে ৩২ মিনিটের মধ্যেই তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন এই ফরাসি তারকা। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। সেই ঝড়ের নিয়ন্ত্রণ ছিল দেম্বেলের হাতে। ম্যাচের শুরুতেই তাঁর দাপটে রাশ চলে আসে ফরাসিদের দখলে।
ম্যাচ জেতানোর পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক করা মাত্র তৃতীয় ফরাসি ফুটবলার হলেন দেম্বেলে। তাঁর আগে এই বিরল কীর্তি গড়েছিলেন ফ্রান্সের দুই কিংবদন্তি জাস্ট ফন্তেন এবং কিলিয়ান এমবাপে।
আরও পড়ুন: Jaishankar Economy: বিশ্ব অর্থনীতিকে ‘জিরো-সাম গেম’ হিসেবে দেখা বিপজ্জনক, সতর্কতা জয়শঙ্করের
ফ্রান্স গোলের খাতা খোলে ম্যাচের সাত মিনিটেই। দেম্বেলের পা থেকে আসা প্রথম গোলের সময় থেকেই ফ্রান্স যেন নিজেদের খেতাব জয়ের দাবিদার হিসেবে দ্যুতি ছড়াতে থাকে এই মঞ্চে। এই ফরাসি তারকার ডান পায়ের নিখুঁত শট ফ্রান্সকে এগিয়ে দেয়। এর পর ২০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ। সেই গোলের পর থেকেই নরওয়ের রক্ষণভাগ চাপে পড়ে যায় এবং ফরাসি আক্রমণের গতি সামলাতে গিয়ে খেই হারাতে থাকে।
হ্যাটট্রিক পূর্ণ করতে দেম্বেল সময় নেন ১২ মিনিট। ৩২ মিনিটে বাঁক খাওয়া দুর্দান্ত এক শটে নরওয়ের গোলরক্ষককে পরাস্ত করে নিজের তৃতীয় গোলটি করে জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেন তিনি। প্রথম অর্ধেই দেওয়াল লিখন করে ফেলেন এই তারকা ফরওয়ার্ড, বাকিটা ছিল সময়ের অপেক্ষা। আরেকটি রেকর্ড তিনি নিজের নামে লিখলেন। ১৯৯৪ সালের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করার বিরল নজিরও গড়লেন দেম্বেল।
দেম্বেলের দুই গোলের পর যদিও নরওয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন থেলো আসগার্ড। পাল্টা আক্রমণে গোল করে ব্যবধান কমালেও ফরাসি আক্রমণের কাছে সেটা কিছুই না তখন। একই রকম দাপট বজায় রাখেন ফরাসি প্লেয়াররা।
বিরতির আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স এবং সেখান থেকেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে ইনজুরি টাইমে ফ্রান্সের দেসিরে দুয়ে ৪-১ করেন। নকআউটের আগে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল ফ্রান্স আর অন্যদিকে দুই ম্যাচ জিতে পরের পর্বে যেতে সক্ষম হয়েছে নরওয়ে তবে আজ আলোর ঝলকানি থাকল ফরাসি তারকাকে ঘিরেই।


