Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাইরে ভীষণ বৃষ্টি, মনটা কেমন করছে তাই তো, কিছু একটা হলে ভাল হতো! ভুট্টা খাবেন ? তবে সেটা সেদ্ধ নাকি পোড়ানো (Benefits of corn)? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন… ভুট্টা কেবল স্বাদের দিক থেকেই ভাল নয়, এটি স্বাস্থের জন্যও খুব ভাল। তবে এ বার প্রশ্ন হল, কেমন ভুট্টা খাওয়া শরীরের জন্য ভাল? পুষ্টিগুণের নিরিখে দেখা গলে সেদ্ধ করা ভুট্টা নাকি পোড়ানো ভুট্টা কোনটা এগিয়ে? আসলে সেদ্ধ ভুট্টা ও পোড়ানো ভুট্টা দুটোর পুষ্টিগুণ ও স্বাদে পার্থক্য রয়েছে। সেদ্ধ ভুট্টা মূলত বেশি নরম হয়। যা সহজে হজমও হয়। অবশ্য সেদ্ধর জায়গায় পোড়ানো ভুট্টার স্বাদ খানিকটা বেশি হয়। ভুট্টাতে ভিটামিন সি রয়েছে। ফলে তা সেদ্ধ করা হলে ভুট্টার মধ্যে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। যে সকল ব্যক্তিরা হজমের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে পোড়ানো ভুট্টার জায়গায় সেদ্ধ করা ভুট্টা খাওয়াই বেশি ভাল ফল দেয়।
সেদ্ধ ভুট্টা (Benefits of corn)
- বেশি নরম হয়, সহজে হজম হয়।
- হজমের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য বেশি উপযোগী।
- মশলা মিশিয়ে খাওয়া যায়, যা স্বাদ বাড়ায়।
- সেদ্ধ করার সময় ভিটামিন সি নষ্ট হওয়ার প্রবণতা থাকে।
পোড়ানো ভুট্টা (Benefits of corn)
- স্বাদে খানিকটা এগিয়ে।
- সাধারণত লেবু ও বিটনুন দিয়েই খাওয়া হয়।
- আলাদা করে বেশি মশলা মেশানোর সুযোগ থাকে না।
- বিশেষজ্ঞ মত: স্বাস্থ্য ও হজমের দিক থেকে সেদ্ধ ভুট্টা বেশি উপকারী, তবে পোড়ানো ভুট্টার স্বাদ অনেকের কাছে বেশি প্রিয়।
আরও পড়ুন: Shani Dev Blessings: শনির গোচরে খুলবে ভাগ্যের দ্বার, জানুন কার ভাগ্যে কী আছে লেখা?
ভুট্টার গুণাগুণ (Benefits of corn)
- পুষ্টিতে ভরপুর – ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, আয়রন, ও ফাইবার সমৃদ্ধ।
- হজমে সহায়ক – ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
- শক্তি জোগায় – উচ্চ কার্বোহাইড্রেটের কারণে দ্রুত শক্তি সরবরাহ করে।
- হৃদ্স্বাস্থ্য ভালো রাখে – অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
- ত্বক ও চুলের জন্য ভালো – ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখতে ও চুল মজবুত করতে সাহায্য করে।
- ইমিউনিটি বৃদ্ধি করে – ভিটামিন ও মিনারেলস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
- ওজন নিয়ন্ত্রণে সহায়ক – ফাইবার দীর্ঘসময় পেট ভরা রাখে, অতিরিক্ত খাওয়া কমায়।


