Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে (National Film Awards 2026) এবার বিশেষ নজর কেড়ে নিল বাংলার তিন শিশুশিল্পী। সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কী কঠিন’ ছবির জন্য সেরা শিশুশিল্পীর সম্মান পেল ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেছে খুদেরা।
মঞ্চে তিন খুদে বাঙালি (National Film Awards 2026)
এবারের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান দিল্লির (National Film Awards 2026) বদলে বসেছে গুজরাটের একতানগরে। মঙ্গলবার সেখানেই হাজির হয়েছিলেন পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা। এই তালিকায় দেশের একাধিক বড় তারকার পাশাপাশি বাংলার এই তিন খুদে প্রতিভাও ছিল অন্যতম আকর্ষণ।

পুরস্কার গ্রহণের আগে থেকেই অবশ্য ঋদ্ধিমান ও তপোময়কে ঘিরে তৈরি হয় অন্যরকম উচ্ছ্বাস। জাতীয় পুরস্কারের লাল গালিচায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুই খুদে শিল্পী সলমন খানের জনপ্রিয় ছবি ‘ওয়ান্টেড’-এর পরিচিত সংলাপ বলে শোনায়। তাঁদের মুখে শোনা যায়, ‘এক বার ম্যানে যো কমিটমেন্ট কর দিয়া…’।

আরও পড়ুন: Delhi Assault Case: একের পর এক যৌন হিংসার অভিযোগ, পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস দিল্লির কলেজে
পোশাকে বাঙালিয়ানা
লাল গালিচাতেও নজর কেড়েছে তাঁদের পোশাক। বাঙালি সাজে, সুতোর কাজ করা পোশাকে দেখা যায় ঋদ্ধিমান ও তপোময়কে। পুরস্কার হাতে নেওয়ার গর্বের মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরিচালক সৌরভ পালোধী। বাংলার সিনেমার জন্য এই স্বীকৃতি নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকল।


