Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা শহরে উৎসবের মরশুমে এবার নতুন রূপ পেল প্রণামী সংগ্রহের ব্যবস্থা (Online Ganesh Puja)। দক্ষিণ কলকাতার ভবানীপুরে আয়োজিত গণপতি ভক্ত মণ্ডলের পুজোয় এবার থেকে নগদের পাশাপাশি চালু হয়েছে ডিজিটাল প্রণামী ব্যবস্থা। পুজো মণ্ডপের সামনে বসানো হয়েছে বড় আকারের দুটি কিউআর কোড, যেগুলি স্ক্যান করেই ভক্তরা অনলাইনে প্রণামী জমা করতে পারবেন সরাসরি কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

পুজো উদ্যোক্তাদের মতে! (Online Ganesh Puja)
এই উদ্যোগের ফলে খুচরো সমস্যার অবসান ঘটবে। ভক্তরা অনেক সময় নগদ টাকা বা ছোট নোট সঙ্গে রাখেন না। ফলে প্রণামী দিতে গিয়ে অসুবিধায় পড়তে হয়। এবার মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোয় যে কেউ সহজেই পুজো কমিটির তহবিলে অবদান রাখতে পারবেন।
প্রণামী যে কোনও অঙ্কের! (Online Ganesh Puja)
প্রণামী যে কোনও অঙ্কের দেওয়া যাবে—পাঁচ টাকা থেকে পাঁচশো বা তারও বেশি। টাকা সরাসরি জমা পড়বে পুজো কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যা ব্যয় করা হবে পুজোর বিভিন্ন কাজে। নগদ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, তবে উদ্যোক্তাদের ধারণা, অনলাইনে টাকা পাঠানোই ভক্তদের কাছে বেশি জনপ্রিয় হবে।
ভক্তদের সুবিধা! (Online Ganesh Puja)
এই উদ্যোগের ফলে শুধু ভক্তদের সুবিধাই নয়, উদ্যোক্তাদের কাজও সহজ হবে। নগদ টাকার মতো আলাদা করে গুনতে হবে না, অনলাইন লেনদেনে স্বচ্ছতা বজায় থাকবে এবং সমস্ত অর্থের হিসেব রাখা সহজ হবে।
বিশেষজ্ঞদের মতে!
গণেশ চতুর্থী দিয়ে শুরু হলেও আগামী দিনে দুর্গাপুজো, কালীপুজোসহ অন্যান্য উৎসবেও এই ব্যবস্থা জনপ্রিয় হতে পারে। কলকাতা ও বাংলার নানা জায়গার পুজো উদ্যোক্তারা চাইলে একইভাবে কিউআর কোড বসিয়ে অনলাইনে প্রণামী সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন: Language: বলা ও লেখার ভাষা গুলিয়ে ফেলছেন না তো ?
ভবানীপুরের গণপতি ভক্ত মণ্ডলের এই পদক্ষেপকে আধুনিক সময়ের দাবি মেনে উৎসবের সঙ্গে প্রযুক্তির নতুন মেলবন্ধন হিসেবেই দেখা হচ্ছে।



