Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রজ্ঞানন্দের রেকর্ড ভেঙে চর্চায় বিস্ময় বালক। মাত্র ১১ বছরেই নজর করলো আর্জেন্তিনার কিশোর দাবাড়ু (Chess)।
দাবার বোর্ডের ‘মেসি’ (Chess)
ফুটবল প্রেমীদের কাছে সেরা ফুটবলাদের মধ্যে লিওনেল মেসি অন্যতম। আর্জেন্টিনার সেরা ক্রীড়াবিদদের মধ্যেও অনেকেই বেছে নেবেন মেসিকে। দেশ ও ক্লাবের হয়ে বহু নজির গড়েছেন তিনি। বহু রেকর্ড আছে তার নামে। কোপা আমেরিকা থেকে ফুটবল বিশ্বকাপ সব ট্রফিই এখন তার দখলে। এবার তার দেশের এক কিশোর এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। তাকে ‘দাবার মেসি’-ও বলা হচ্ছে। দেশের হয়ে একের পর এক নজির গড়ে ১১ বছর বয়সী ফাউস্তিনো ওরো এখন চর্চায়। ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দের দু’টি রেকর্ড ভাঙলেন মেসির দেশের এই কিশোর (Chess)।
আর্জেন্টিনার ওরো সম্প্রতি মাদ্রিদে লেজেন্ডস অ্যান্ড প্রডিজিস ২০২৫ টুর্নামেন্ট জিতেছে। ৯ পয়েন্টের মধ্যে ৭.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই কিশোর। এর জেরে ওরোর পারফরম্যান্স রেটিং ২৭৫৯ পয়েন্ট। যা ১২ বছর বয়সী দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ। অক্টোবর মাসে তার FIDE রেটিং ২৫০৯ হতে পারে। যদি তার রেটিং ২৫০৯-র গন্ডি পার করে তবে সে ক্ষেত্রে সবথেকে কম বয়সী দাবাড়ু হিসেবে রেকর্ড হবে ওরোর নামে।

আরও পড়ুন: Rajat Bedi: রজত বেদীর কামব্যাক, নেপথ্যে শাহরুখ পুত্রের হাত!
এর ফলে ওরো ভাঙলো প্রজ্ঞানন্দের জোড়া রেকর্ড। প্রজ্ঞানন্দ ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে পারফরম্যান্স রেটিংয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছিলেন। তার থেকে কম বয়সে এই নজির গড়লো ওরো। FIDE রেটিংয়ের ক্ষেত্রেও ওরো টেক্কা দিল প্রজ্ঞানন্দকে। মাদ্রিদ চ্যাম্পিয়ন হওয়ায় ওরো পেল প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম। এখনও তার হাতে আছে চার মাস সময়। এর মধ্যে যদি আরও দুটো গ্র্যান্ডমাস্টার নর্ম পায় ওরো তবে এই কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার নজির গড়বে এই কিশোর। সে ক্ষেত্রে তরুণ দাবাড়ু অভিমন্যু মিশ্রর রেকর্ড ভেঙে দেবে ওরো (Chess)।


