Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রায় দুই দশক পর অভিনয়ে ফিরলেন অভিনেতা রজত বেদী (Rajat Bedi)। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তাঁর চরিত্র ‘জরজ’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। সিরিজটির কাহিনির সঙ্গে মিলে গেছে রজতের নিজের জীবনের গল্পও। কার হাত ধরে ফিরলেন অভিনেতা ?
কামব্যাক (Rajat Bedi)
এক সময় বলিউডে পরিচিত মুখ ছিলেন রজত বেদী (Rajat Bedi)। তাঁর অভিনীত ‘কই মিল গয়া’ (Koi… Mil Gaya), ‘জানি দুশমন’ (Janni Dushman) কিংবা ‘পার্টনার’ (Partner)-এর মতো ছবিগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। তবুও গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন তিনি। শেষবার ২০০৭ সালে দেখা গিয়েছিল তাঁকে, সলমন খান (Salman Khan) ও গোবিন্দের ( Govinda) সঙ্গে।
চিরকৃতজ্ঞ থাকা (Rajat Bedi)
এবার ‘দ্য ব্যাডস অফ বলিউড’ রজতকে নতুন করে ফিরিয়ে এনেছে আলোচনায়। সিরিজটি পরিচালনা করেছেন আরিয়ান খান (Aryan Khan) অর্থাৎ শাহরুখ খানের ছেলে। রজত নিজেই বলেছেন, এই চরিত্রটি তাঁর ব্যক্তিগত জীবন থেকে অনুপ্রাণিত। রজতের মতে, তিনি চিরকৃতজ্ঞ থাকবেন খান পরিবারের কাছে । কারণ তাঁরা রজতের জীবনের গল্পকে পর্দায় তুলে ধরার সাহস দেখিয়েছেন।
অপেক্ষায় থাকা
রজতের বলিউডে যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে, শাহরুখ খানের ছবি ‘জ়মানা দিওয়ানা’ (Zamaana Deewana)-তে সহকারী পরিচালক হিসেবে। এখন তিনি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর দ্বিতীয় সিজনে আরও বড় করে ফিরতে চান। দর্শক যে রজতকে দ্বিতীয় সিজনে দেখতে চান, সে বিষয়ে সন্দেহ নেই। আশা করা হচ্ছে, পরের বছরেই মুক্তি পাবে নতুন সিরিজটি।

আরও পড়ুন: Shruti-Aratrika: পুজোর মাঝে অতিরিক্ত কাজের চাপ? অভিযোগ শ্রুতি-আরাত্রিকার!
বড় পাওনা
দর্শকদের মধ্যে রজতের (Rajat) অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সবাই বলছেন, ‘দারুণ কামব্যাক!’ রজত মনে করেন, শাহরুখ তাঁর পাশে রয়েছেন, সেটাই রজতের কাছে অনেক বড় পাওনা। একটা সময় হারিয়ে যাওয়া অভিনেতার এই কামব্যাক বলিউডের জন্যই সত্যি বড় পাওনা। এখন শুধু অপেক্ষা, রজতকে আবার বড় পর্দায় দেখার ।
সুন্দর সময় আকঁড়ে ধরা
আরিয়ান পরিচালিত এই নতুন সিরিজটি মুক্তির পর ভারতের চর্চিত নায়কদের তালিকায় নাম উঠে এসেছে রজত বেদীর (Rajat Bedi) নাম। এক সপ্তাহের মধ্যে অভিনেতার নাম নবম স্থানে রয়েছে। আর এই সুন্দর সময়টাকে আকঁড়ে ধরে রাখতে চান অভিনেতা। শোনা গিয়েছে, পরের সিরিজে তাঁর চরিত্রটিকে আরও বড় করে দেখতে পাবে দর্শক। ইতিমধ্যেই লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। নতুন সিরিজে রজতের লুক কেমন হবে, সেটা তো সময় বলবে (Rajat Bedi)।


