Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ বিদেশিদের খেলা নিয়ে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার (IPL 2026)।
বিদেশি ক্রিকেটারদের নিয়ে বোমা ফাটালেন প্রাক্তনী (IPL 2026)
আইপিএল শুরু হতে আর কটা দিন। কিন্তু বিদেশি তারকাদের নিয়ে নাজেহাল ফ্রাঞ্চাইজিগুলি। তাঁদের জন্য সব দলগুলি সমস্যায় পড়েছে টিম কম্বিনেশন নিয়ে। এমনকি অনেক তারকা ক্রিকেটার গোটা আইপিএল-এই অনিশ্চিত। হায়দরাবাদে কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ। অন্যদিকে জস হ্যাজলউডকে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল-এর শুরুতে। ফার্গুসনকে ছাড়াই প্রথম পর্বে মাঠে নামবে পাঞ্জাব। সেই নিয়ে এবার সরব হলেন আকাশ চোপড়া। কার্যত একহাত নিলেন তাঁদের (IPL 2026)।
আকাশ চোপড়া বলেন, ‘যদি আইপিএলের শুরুতে মিচেল স্টার্কও না আসে, ক্রিকেট অস্ট্রেলিয়া কী করছে? জস হ্যাজলউডকে আসতে দেওয়া হয়নি। প্যাট কামিন্স আসছে না। এবার মিচেল স্টার্ককেও আটকে দেওয়া হল? ও সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও। ও ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছে। সুতরাং শেষ দুই মাসে ও কী করেছে? অ্যাশেজের পর কোনও ক্রিকেট খেলেনি। কিন্তু তাসত্ত্বেও ওকে বিশ্রাম নিতে বলা হয়েছে। কারণ সামনে বড় টেস্ট মরশুম আসছে। যেখানে ভারতের বিরুদ্ধে পাঁচটা টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেটা পরের আইপিএলের আগে। এখন কেন তোমরা এটা করছো?’

আরও পড়ুন: PM Modi: উৎসবের শুভেচ্ছার আড়ালে বড় কূটনৈতিক বার্তা মোদির
বিদেশি ক্রিকেটারদের কীভাবে হ্যান্ডেল করা হয় সেই বিষয়েও তিনি সবটা খতিয়ে দেখতে বলেন। লকি ফার্গুসনের বিষয়টিও তুলে ধরেন তিনি। আকাশ চোপড়া বলেন, ‘আমি লকি ফার্গুসনের কথা ভাবছি। এটা সিরিয়াস ইস্যু। আমি জানি না ওর চোট আছে কিনা। তবে আমি পড়ে জেনেছি, প্রথম সাত ম্যাচে ওকে পাওয়া যাবে না। ও বলেছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়। বেস প্রাইজে ওকে নেওয়া হয়েছে। ২ কোটিতে কেনা হয়েছে। ও নিউজিল্যান্ডের জাতীয় দলে খেলছে। তারপর বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাবে। এটা একেবারেই খারাপ বিষয় নয়। এই দিয়ে কাউকে বিচার করা যায় না। কিন্তু এর জন্য আইপিএলের সাতটা ম্যাচ ছেড়ে দিলে, ফ্র্যাঞ্চাইজিদের ভাবতে হবে। কারণ এটা ঠিক নয়।

তিনি আরও বলেন, ‘সাত ম্যাচ পরে তুমি আসবে, এক কোটি নিয়ে কেটে পড়বে। এটার অর্থ কী? ততক্ষণে দল হয়ত খারাপ জায়গায় পৌঁছে যাবে (IPL 2026)।’


