Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রজাতন্ত্র দিবসের আগেই দেশের সর্বোচ্চ (Padma Awards 2026) অসামরিক সম্মানগুলির মধ্যে অন্যতম ‘পদ্ম পুরস্কার’-এর তালিকা প্রকাশ্যে এসেছে। এ বছর মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী-এই তিন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম উঠে এসেছে ১১ জনের ক্ষেত্রে। তবে লক্ষণীয়, বাংলার ঝুলিতে এ বার শুধুই ‘পদ্মশ্রী’। পদ্মবিভূষণ বা পদ্মভূষণ-এই দুই উচ্চতর সম্মান রাজ্যের কারও ভাগ্যে জোটেনি।
তালিকার সবচেয়ে আলোচিত নাম (Padma Awards 2026)
তালিকার সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র (Padma Awards 2026) জগতের অন্যতম সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কয়েক দশক ধরে অভিনয়ের মাধ্যমে বাংলা ছবিকে জাতীয় স্তরে পরিচিত করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বিনোদন জগতে তাঁর দীর্ঘ ও সফল যাত্রার স্বীকৃতি হিসেবেই তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও ১০ জন বঙ্গসন্তান পাচ্ছেন পদ্মশ্রী (Padma Awards 2026)
প্রসেনজিতের পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও সমাজসেবার (Padma Awards 2026) মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করা আরও ১০ জন বঙ্গসন্তান পাচ্ছেন পদ্মশ্রী। চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত হচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সরোজ মণ্ডল। তিনি জানিয়েছেন, নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার মধ্যেই তাঁর তৃপ্তি ছিল, এই সম্মান সেই কাজেরই এক অনাকাঙ্ক্ষিত স্বীকৃতি। তাঁর মতে, এই ধরনের সম্মান সমাজের আরও অনেককে ভালো কাজের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
তালিকায় আর কারা?
শিক্ষা ও সাহিত্য বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু এবং গম্ভীর সিংহ। সাঁওতালি ভাষা ও সংস্কৃতির প্রসারে রবিলাল টুডুর অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গবেষণা ও শিক্ষাক্ষেত্রে মহেন্দ্রনাথ রায়ের কাজও উল্লেখযোগ্য। শিল্পকলায় সম্মানিত হচ্ছেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর), সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তবলাশিল্পী কুমার বসু, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ এবং কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। এঁদের কাজ বাংলার লোকসংস্কৃতি ও শিল্পঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরেছে।
এ বছর মোট পাঁচ জনকে পদ্মবিভূষণ, ১৩ জনকে পদ্মভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাহিত্য, বিজ্ঞান, শিল্প, চিকিৎসা, ব্যবসা ও সমাজসেবার মতো নানা ক্ষেত্রের গুণী মানুষ এই সম্মানে ভূষিত হচ্ছেন। আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকেই সম্মান গ্রহণ করবেন পুরস্কারপ্রাপকেরা। দিনক্ষণ পরে জানানো হবে। বাংলার ১১ জনের এই স্বীকৃতি নিঃসন্দেহে গর্বের, যদিও উচ্চতর পদ্ম সম্মান না পাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


