Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া। স্থানীয় একটি ক্লাবে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। বিস্ফোরণের তীব্রতায় ক্লাবের টিনের চাল উড়ে চলে যায় পাশের বাড়ির ছাদে(Paikpara Blast)। ক্লাবঘরে আগুনও লেগে যায়। বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা রাখা ছিল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্লাবঘর (Paikpara Blast)
বিস্ফোরণে ক্লাবঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে দেওয়াল। ভিতরে বোমা পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা দাবি করছেন, এলাকার কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। প্রোমোটিংয়ের জন্য ক্লাবটির উপর কারও কারও নজর ছিল। এলাকার মানুষ চাইছেন কারা এই কাণ্ড ঘটালেন, কেন ঘটালেন, পুলিশ তা খুঁজে বের করুক এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করুক।

নিরাপত্তা নিশ্চিতের দাবি
নিরাপত্তা নিশ্চিত করার জন্য এলাকায় পুলিশ পিকেট এবং সিসি ক্যামেরা বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের খবর পেয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি। চিৎপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বম্ব স্কোয়াডের কড়া নজরদারি (Paikpara Blast)
শনিবার সকালেই সেখানে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। তল্লাশি চলছে। অভিযোগ, আরও কিছু তাজা বোমা সেখানে রয়েছে। বম্ব স্কোয়াড সেগুলি খতিয়ে দেখছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে। ক্লাবের ধারেকাছে কাউকে যেতে নিষেধ করেছেন আধিকারিকরা।
আরও পড়ুন: Mohun Bagan: ওড়িশাকে খড়কুটোর মতো উড়িয়ে বাগান শুধু ম্যাক-ময়
একাধিক বোমাতঙ্কের ঘটনা (Paikpara Blast)
কলকাতায় গত কয়েক দিন ধরে একাধিক বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের হুমকি দিয়ে উড়ো ইমেল এসেছে নগরদায়রা আদালত, পাসপোর্ট অফিস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে। পুলিশ তার তদন্ত করছে।



