Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসেছে!’- পশ্চিমবঙ্গের এক প্রয়াত প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে একসময় যথেষ্ট বিতর্ক হয়েছিল(Pak VS Ban Asia Cup)। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই কথাটা একদমই যথার্থ।
যারা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৫ তাড়া করে জিততে পারে না, তারা নাকি আবার ভারতকে হারাবে, এশিয়া কাপ জিতবে! বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদ্মা পাড়ের দেশটটি আরও একবার বুঝিয়ে দিল, নিজের ক্ষমতা অনুযায়ী স্বপ্ন দেখা উচিত।
বাংলাদেশকে ১১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। আগামী রবিবার খেতাবী লড়াইয়ে ভারতের বিরুদ্ধে নামবে সালমান আঘারা।
বাংলাদেশ ও পাকিস্তানের কাছে সেমিফাইনাল (Pak VS Ban Asia Cup)
বৃহস্পতিবার সুপারের এই ম্যাচটি বাংলাদেশ ও পাকিস্তানের (PCB) কাছে ছিল কার্যত সেমিফাইনাল(Pak VS Ban Asia Cup)। যারা জিতবে তারাই ফাইনালে উঠবে। ২৪ ঘণ্টা আগে ভারতের কাছে হেরে এদিন পাকিস্তানের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ খেলতে নেমেছিলেন জাকের আলিরা। চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধেও ছিটকে যান অধিনায়ক লিটন দাস। তাঁর জায়গায় বাংলাদেশী স্টপগ্যাপ অধিনায়ক জাকের এদিনও টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিলেন তা বোঝা গেল না। তবে সিদ্ধান্তটা খুব একটা ভুল ছিল না। তাসকিন আহমেদ, রিসাদ হোসেন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমানরা দুরন্ত বোলিং করে পাকিস্তানকে বোতলবন্দী করে ফেলেন।
১১ ওভারে ৪৯ রানে পাঁচ উইকেট পাকিস্তানের(Pak VS Ban Asia Cup)
বাংলাদেশী বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রথম ১১ ওভারে ৪৯ রানের মধ্যেই পাঁচ উইকেট খুইয়ে বসে পাকিস্তান(Pak VS Ban Asia Cup)। প্রথম ওভারেই শাহিবজাদা ফারহানকে (৪) ফিরিয়ে দেন তাসকিন। পরের ওভারেই চলতি এশিয়া কাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ সায়িম আয়ুব খাতা খোলার আগেই মেহেদি হাসানের শিকার হয়ে ফেরেন। এরপর ফকর জামান (১৩), হুসেইন তালাতকে (৩) ফিরিয়ে পাক শিবিরে তৃতীয় ও চতুর্থ ধাক্কাটি দেন রিশাদ। বাংলাদেশের দুরন্ত বোলিংয়ে প্রথম দশ ওভারে খাপ খুলতেই পারেননি পাক ব্যাটাররা। ১০ ওভারে ৪ উইকেটে পাকিস্তান তোলে মাত্র ৪৬ রান। এদিনও রান করতে ব্যর্থ পাক অধিনায়ক সলমন আঘা (১৯)। তাঁকে ফেরান মুস্তাফিজুর।
আরও পড়ুন: Asia Cup: অভিষেক-কুলদীপ দুই অস্ত্রে বাংলাদেশ বধ
আফ্রিদিকে ব্যাটিংয়ে উপরে তুলে আনে(Pak VS Ban Asia Cup)
স্কোর বোর্ডে গতি আনতে ভারতের বিরুদ্ধে শেষ বেলায় ঝড় তোলা শাহিন শাহ আফ্রিদিকে ব্যাটিংয়ে উপরে তুলে আনে পাকিস্তান(Pak VS Ban Asia Cup)। জোড়া ছক্কা হাঁকালেও তিনি খুব বেশি দলের উপকারে লাগেননি। ১৩ বলে ১৯ রান করে তাসকিনের শিকার হয়ে ফেরেন। দ্রুত উইকেট হারানো এবং বড় পার্টনারশিপ না হওয়ায় যথেষ্ট চাপে পড়ে যায় পাকিস্তান। ১৪ ওভারে ৬ উইকেটে পাকিস্তান তোলে মাত্র ৭৫ রান। সেই সময় মনে হচ্ছিল হয়তো ১০০ রানও তুলতে পারবেনা পাকিস্তান। তারপরই কাহানি মে টুইস্ট। কিন্তু মহম্মদ হ্যারিস এবং মহম্মদ নাওয়াজ মিলে শেষ বেলায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বলা যায়। সপ্তম উইকেটে দু’জনের ঝোড়ো ৩৮ রানের পার্টনারশিপ পাকিস্তানকে একশোর মধ্যে বেঁধে ফেলার স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের।
৩১ রানের ইনিংস খেলেন হ্যারিস(Pak VS Ban Asia Cup)
২৩ বলে জোড়া বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে গুরুত্বপূর্ণ ৩১ রানের ইনিংস খেলেন হ্যারিস(Pak VS Ban Asia Cup)। শেষে ১৮তম ওভারের তৃতীয় বলে ১০৯ রানের মাথায় হ্যারিসকে ফিরিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙেন মেহেদি হাসান। পরের ওভারেই নওয়াজকে ফিরিয়ে দেন তাসকিন। ১৫ বলে এক বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন তিনি। এই দু’জনের এই রানের দৌলতেই লড়ার মতো রান স্কোরবোর্ডে তুলতে পারে পাকিস্তান। শেষে ফাহিম আশরাফের ৯ বলে অপরাজিত ১৪ রানের দৌলতে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। তিন রান করে অপরাজিত থেকে যান হ্যারিস রউফ। শেষ ৮ ওভারে ৮০ রান করল পাকিস্তান।বাংলাদেশের হয়ে তাসকিন তিনটি, মেহেদি হাসান ও রিশাদ হোসেন দু’টি করে এবং মুস্তাফিজুর একটি উইকেট পান।

আরও পড়ুন: Ind VS Ban Asia Cup : পদ্মা পাড়েও অভিষেক ঝড় অব্যাহত, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ(Pak VS Ban Asia Cup)
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৬ রানের টার্গেট খুবই সহজ(Pak VS Ban Asia Cup)। কিন্তু সেই সহজ কাজটাই করতে পারল না বাংলাদেশ। বোলাররা যেখানে ফাইনালে ওঠার স্বপ্ন দেখালেন সেখানে এদিনও ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এই ম্যাচ জেতার জন্য শুরু থেকেই শান্ত মাথায় ধৈর্য ধরে ব্যাট করতে হতো বাংলাদেশি ব্যাটারদের। কিন্তু প্রথম থেকেই চালিয়ে খেলতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলেন তাঁরা। প্রথম ওভারেই ম্যাচের সেরা শাহিন আফ্রিদিকে ছক্কা মারতে গিয়ে শূন্য রানে ফিরলেন পারভেজ হোসেন ইমন। ভাল শুরু করেছিলেন অপর ওপেনার সইফ হাসান (১৮)। দু’টি ছক্কা মারেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বল আফ্রিদি ও রউফের
কিন্তু হ্যারিস রউফের বল বুঝতে না পেরে আউট হলেন তিনি। ভারতের বিরুদ্ধে একাই লড়েছিলেন সইফ(Pak VS Ban Asia Cup)। করেছিলেন ৬৯ রান। তিনি আউট হতেই বাংলাদেশ বড় ধাক্কা খায়। এদিন বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বল করলেন দুই পাক পেসার আফ্রিদি ও রউফ। স্বল্পরানের পুঁজি নিয়েও এই দু’জনের কাঁধে ভর করেই ফাইনালে টিকিট নিশ্চিত করল পাকিস্তান। দু’জনেই নিলেন তিনটি করে উইকেট। বাংলাদেশের হয়ে একমাত্র কিছুটা লড়াই করলেন শামিম হোসেন। ২৫ বলে জোড়া ওভার বাউন্ডারির সাহায্যে তিনি করেন ৩০ রান। ১৭ তম ওভারে আফরিনের একটি স্লোয়ারে বোকা বনলেন তিনি।
শামিম আউট হতেই বাংলাদেশের ফাইনালে ওঠার শেষ আশাটুকু শেষ হয়ে যায়। শেষে রিশাদ হোসেন ১১ বলে জোড়া বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে একটা শেষ চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে। শেষে জয় থেকে ১২ রান দূরে ৯ উইকেটে ১২৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। আফ্রিদি, রউফ ছাড়াও পাকিস্তানের হয়ে সাইম আয়ুব দু’টি এবং মহম্মদ নাওয়াজ একটি করে উইকেট নেন।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাক(Pak VS Ban Asia Cup)
বাংলাদেশকে হারিয়ে রবিবার এশিয়া কাপের ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। চলতি টুর্নামেন্টে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে দুই দেশ(Pak VS Ban Asia Cup)। শুধু তাই নয়, এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। প্রথম দুই সাক্ষাতেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। তৃতীয়বার কি বদলা নিতে পারবে পাকিস্তান? নাকি পাক বধের হ্যাটট্রিক করবেন সূর্যকুমার যাদবরা? তবে তার আগে শুক্রবার সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ফাইনালের মহারণে নামার আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নেওয়ার এটাই সেরা ও শেষ সুযোগ ভারতের কাছে।


