Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। সেই জল্পনা ওড়ালেন পাক ক্রিকেট বোর্ডের কর্তা (Pakistan)।
অবস্থান বদল পাকিস্তানের (Pakistan)
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আসা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। তবে সেই জল্পনা উড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশকে সমর্থন করে প্রস্তুতি বন্ধ রাখার খবরকে ভুয়ো বলে দাবি করলো পাকিস্তান (Pakistan)।
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তান তাদের দলকে অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। সেই জল্পনা উড়িয়ে পাকিস্তান বোর্ডের এক কর্তা বলেন, ‘না পাকিস্তান ক্রিকেট বোর্ড এরকম কিছু বলেনি।’ সেই কর্তা আরও বলেন বিশ্বকাপের সব ম্যাচ পাকিস্তান শ্রীলঙ্কায় খেলবে। ভারতের মাটিতে যখন পাকিস্তান খেলছেই না, তাহলে কেন নাম প্রত্যাহারের হুমকি দেবে? এই সব কিছু গুজব বলেই জানিয়েছেন ওই কর্তা।

আরও পড়ুন: Saraswati Puja 2026: বীণাপাণির অঞ্জলি ঠিক ক’টায়? কোন সময়ে প্রসন্ন হবেন দেবী?
রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জানায় বাংলাদেশ পাকিস্তানের থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে। আইসিসি-তে দাবি আদায়ে পাকিস্তান যাতে বাংলাদেশের হয়ে লড়াই করে সেই সাহায্য চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সূত্রের খবর অনুযায়ী, ‘বাংলাদেশ সরকার পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান যাতে বাংলাদেশের পাশে দাঁড়ায় সেই অনুরোধ করা হয়েছে। আপাতত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান নাকি এ কথাও বলেছে, যদি বাংলাদেশের সমস্যা না মেটানো হয় তা হলে তারা নিজেরাই বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে।’
বাংলাদেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সমর্থক ও গণমাধ্যমের নিরাপত্তার নিয়ে চিন্তার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী পাকিস্তানও বাংলাদেশের এই চিন্তা অমূলক নয় বলেই জানিয়েছে। যদি এই সমস্যার সমাধান না হয় তবে পাক ক্রিকেট বোর্ডও বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়ে ভাববে। তবে পাকিস্তান বোর্ডের কর্তা জানিয়ে দিলেন সব খবর ভুয়ো (Pakistan)।


