Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির (Pakistan Mediation) মাঝেই নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিল পাকিস্তান। রবিবার সে দেশের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার জানান, আমেরিকা ও ইরানের মধ্যে সংলাপ বজায় রাখতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা নেবে ইসলামাবাদ। তাঁর কথায়, দুই দেশের মধ্যে মতপার্থক্য মেটাতে আলোচনার পরিবেশ তৈরি করাই এখন প্রধান লক্ষ্য।
পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা (Pakistan Mediation)
দার আরও দাবি করেন, সাম্প্রতিক আলোচনায় দুই (Pakistan Mediation) পক্ষকে মুখোমুখি বসাতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই প্রক্রিয়ায় পাক সেনার প্রধান আসিম মুনির-এর ভূমিকাও উল্লেখ করেন তিনি। দারের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বোঝাপড়া জরুরি, আর সেই লক্ষ্যেই পাকিস্তান চেষ্টা চালিয়ে যাবে।
আলোচনা অসফল (Pakistan Mediation)
তবে সাম্প্রতিক শান্তি আলোচনা খুব একটা সফল (Pakistan Mediation) হয়নি বলেই মনে করা হচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, আমেরিকা ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তাঁর বক্তব্য, তেহরান ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনায় অংশ নিলেও অপর পক্ষ সেই বিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারেনি।
ভান্সের ভিন্ন সুর
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছেন। তাঁর অভিযোগ, ইরান আলোচনায় সহযোগিতার মনোভাব দেখায়নি। বিশেষ করে পরমাণু কর্মসূচি বন্ধ করার বিষয়ে কোনও আশ্বাস না পাওয়ায় বৈঠক ভেস্তে যায় বলে দাবি করেন তিনি। ভান্সের কথায়, পরমাণু অস্ত্র সংক্রান্ত গবেষণা বন্ধ রাখার নিশ্চয়তা পাওয়াই ছিল আমেরিকার মূল উদ্দেশ্য, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো যায়নি।
আরও পড়ুন: Nil Shasthi 2026: নীলকণ্ঠের কৃপা, ৫ রাশির ভাগ্য উদয়
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দোষারোপের রাজনীতি আরও জোরদার হয়েছে। ইরান পাল্টা অভিযোগ করেছে, আমেরিকার কিছু দাবি তাদের সার্বভৌমত্বের পরিপন্থী এবং দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।


