Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি চলছে জোর কদমে। সেই খেলার মূল আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে (Asia cup 2025)। তার আগেই ধাক্কা খেলো পাকিস্তান দল। দল থেকে বাদ দেয়া হলো বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে।
দলের বাইরে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান (Asia cup 2025)
ভারত পাকিস্তান যতবারই মুখোমুখি হয়েছে ততবারই দেখা গেছে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ। কোনও দলই এক চুল জমি ছারে নি বিনা যুদ্ধে। সেই মহারণ শুধু মাঠের মধ্যেই আবদ্ধ থাকে নি বরং সেট আঁচড়িয়ে পড়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। দুই দলের খেলা নিয়ে মুখ খুলতে দেখা গেছে দুই দলের প্রাক্তন ক্রিকেটারদেরও (Asia cup 2025)।
তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ভারতীয় দলকেই অনেকটা এগিয়ে রেখেন। শুধু এগিয়ে রেখেন তা নয় বরং তিনি পাকিস্তানের হার নিশ্চিত বলেই মনে করেন। তাই তিনি কোনোভাবেই চান মুখোমুখি হোক ভারত পাকিস্তান।

ওই দিকে পাকিস্তানের দুই তারকা বাবর বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে বারবার সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাদের খারাপ পারফর্মেন্সের কারণে। এই বছর পাকিস্তান তিনটি টেস্ট খেলে জিতেছে মাত্র একটিতে। ওয়েস্ট ইন্ডিজের কাছে কাছে ২-১ এ বিশ্রীভাবে সিরিজ হেরেছে পাকিস্তান দল।
তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় তারা কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। বাদ দেয়া হতে পারে দুই ক্রিকেটারকে। আর সেই জল্পনাই সত্যি হলো। এশিয়া কাপের জন্য পাকিস্তান যে ১৭ জনের দল ঘোষণা করেছে সেখান থেকে বাদ দেয়া হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে (Asia cup 2025)।
আরও পড়ুন: Asia Cup 2025: BCCI-এর বড় সিদ্বান্তের ফলে দেখা নাও যেতে পারে ইংল্যান্ড জয়ী তারকাদের
ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সম্প্রতি টি-২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে পাকিস্তান। তার জেরেই পাকিস্তান দল এবং বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। সেই জায়গা থেকেই তাদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।
২০২৩ সালের এশিয়া কাপেও ভাল পারফর্মেন্স করতে ব্যর্থ হয় পাক দল , এখন দেখার এই এশিয়া কাপে কেমন পারফর্মেন্স করে পাকিস্তান দল (Asia cup 2025)।


