Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে ভয়ের ঘোরে ডুবে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে (Palpitation)। চিকিৎসকরা বলছেন, বুক ধড়ফড় মোটেই বিরল কিছু নয়। সাধারণত পাশ ফিরে শুলে বুক ধড়ফড়ানির আশঙ্কা বাড়ে। রাতে শোওয়ার পরে, সেটি বেশি মাত্রায় অনুভব করা গিয়েছে।স্বপ্নের জগৎ রহস্যে ভরা হলেও দুঃস্বপ্ন বা নাইটমেয়ার যেন তারই এক ভীতিকর দিক। অনেকে মনে করেন, দুঃস্বপ্ন ভবিষ্যৎ বিপদের আগাম সংকেত দেয়। কিন্তু বিজ্ঞান কী বলছে?
গবেষকদের দাবি (Palpitation)
যাঁরা প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন দেখেন, তাঁদের ৭০ বছর বয়সের আগে মারা যাওয়ার আশঙ্কা, অন্যদের তুলনায় তিন গুণেরও বেশি। ইউরোপিয়ান অ্যাকাডেমি অফ নিউরোলজি কংগ্রেস ২০২৫-এ উপস্থাপিত এই গবেষণাপত্রটিতে ১ লক্ষ ৮৩ হাজার প্রাপ্তবয়স্ক এবং প্রায় আড়াই হাজার শিশুর উপর চালানো সমীক্ষার তথ্য তুলে ধরা হয়েছে। দীর্ঘ ১৯ বছর ধরে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের গতিপ্রকৃতির উপর নজর রাখা হয়েছিল।
আয়ু কমায় দুঃস্বপ্ন (Palpitation)
দুঃস্বপ্নের সঙ্গে আয়ু কমার সম্পর্ক কোথায় (Palpitation)? মস্তিষ্ক যেহেতু স্বপ্ন ও বাস্তবের ফারাক বোঝে না, তাই দুঃস্বপ্নের ভয়ঙ্কর অভিজ্ঞতা শরীরে ‘ফাইট-অর-ফ্লাইট’ পরিস্থিতি তৈরি করে। এর জেরে ঘাম দেওয়া, হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার মতো শারীরিক লক্ষণ দেখা দেয়।
কী কী কারণে ঘুমের মাঝে ভয়ে আঁতকে ওঠেন (Palpitation)

- অতিরিক্ত কফি পান
- রক্তাল্পতা, রক্তচাপ কমে যাওয়া, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া
- সন্ধ্যার পর থেকে বেশি মাত্রায় চকোলেট খাওয়া
- শুতে যাওয়ার আগে মদ্যপান
- প্রচণ্ড ক্লান্তি এবং কম ঘুম হওয়া
- অবসাদ, উদ্বেগ
- মানসিক চাপ
- জ্বর
- প্রচণ্ড পরিশ্রম বা শরীরচর্চা
কী ভাবে আটকাবেন?
সমাধান করতে পারেন চিকিৎসক। কারণ কখন বুক ধড়ফড়ানি নিয়ে ভয় নেই, আর কখন বিষয়টি উদ্বেগের— তা চিকিৎসকের পক্ষেই বলা সম্ভব। যদিও চিকিৎসকের কাছে যাওয়ার আগে কয়েকটি প্রশ্নের উত্তর নিজেকেই ভেবে নিতে হবে।

- কখন কখন এই সমস্যা হয়েছে?
- কত ক্ষণ এই সমস্যা চলেছে?
- বুক ধড়ফড়ানির আগে এবং পরে শরীর কেমন ছিল?
- আপনি কি কোনও বিষয় নিয়ে অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তায় রয়েছেন?
- যখন বুক ধড়ফড় করেছেন, আপনি তার আগে কোন কাজ করছিলেন?
- যখন বুক ধড়ফড় করেছে, তার আগে কি আপনি এমন কোনও খাবার বা পানীয় খেয়েছেন, যা সচরাচর খান না?
আরও পড়ুন: Kolkata Metro New Route: কলকাতায় মেট্রোর নতুন রুটের সূচনায় মোদী, কোন রুটের ভাড়া কত?
এই সব প্রশ্নের উত্তরের উপর দাঁড়িয়ে চিকিৎসকই পারেন এই সমস্যার মূল সমাধান করতে। তবে যাঁদের থাইরয়েড বা হৃদ্যন্ত্রের নানা সমস্যা ইতিমধ্যেই রয়েছে, তাঁদের বেশি মাত্রায় সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


