Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে সকাল ৭টা থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার (Debangshu Alleged CRPF) বিধানসভা নির্বাচন। বৃষ্টির আবহাওয়া উপেক্ষা করে বুথে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেছে রাজ্যের ভোটারদের। নির্বাচন কমিশনের বিধি মেনেই লক্ষণরেখা অর্থাৎ ভোট বুথের ১০০ মিটারের মধ্যে ভোটাররা ছাড়া কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। বয়স্কদের দেয় হচ্ছে অগ্রাধিকার।
ভোটের হার (Debangshu Alleged CRPF)
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Debangshu Alleged CRPF) সকাল ৯টা পর্যন্ত গড়ে ১৮.৭৬% ভোট পড়েছে। উৎসবের আমেজে শুরু হলেও সকালের দিকে ভোটদানের হার প্রথম দফার তুলনায় সামান্য পিছিয়ে রয়েছে।

সকাল ৯টা পর্যন্ত জেলাভিত্তিক ভোটের হার (আনুমানিক) (Debangshu Alleged CRPF)
- পূর্ব বর্ধমান: ২০.৮৬%
- হুগলি: ২০.১৬%
- নদিয়া: ১৮.৫০%
- উত্তর ২৪ পরগনা: ১৭.৮১%
- হাওড়া: ১৭.৭৬%
- উত্তর কলকাতা: ১৭.২৮%
- দক্ষিণ কলকাতা: ১৬.৮১%
দেবাংশুর অভিযোগ
ভোটের এই আবহে এবার অভিযোগ করলেন চুঁচুড়া বিধানসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য। তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনা ঘটেছে চুঁচুড়ার কারবালা মোড়ে। এমনটাই অভিযোগ দেবাংশুর। এছাড়া তিনি বলেছেন যে নিয়ম অনুযায়ী ১০০ মিটারের মধ্যে কোনও ক্যাম্প করা হয়নি। রাতের বেলায় সেই নিয়ম বদলে ২০০ মিটার করা হয়েছে। কিন্তু দেবাংশুর বক্তব্য তাদের ক্যাম্প ছিল ৪০০ মিটার দূরে। তবুও গাড়ি নিয়ে এসে সেই ক্যাম্প ভাঙচুর করেছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: West Bengal Assembly Election: ভোটের আবহে অভয়ার মাকে ‘গো – ব্যাক’ স্লোগান
চুঁচুড়ার তৃণমূল প্রার্থী আরও অভিযোগ করেন যে মহিলাদের তাড়া করা হয়েছে। এক বয়স্কের ভোটার স্লিপ পড়ে গিয়েছে সেটা নিয়ে নাকি পালিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী। তবে, বিজেপির অভিযোগ তৃণমূলের তরফে ক্যাম্পে মাত্রাতিরিক্ত ভিড় করা হয়েছিল। তাই কেন্দ্রীয় বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।


