Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্রামীণ চরিত্রের ছোঁয়ায় হাস্যরসে ভরপুর এক অনবদ্য ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ (Panchayat)। ‘পঞ্চায়েত ৪’ (Panchayat 4) সাফল্যের পরে ‘পঞ্চায়েত ৫’ (Panchayat 5) ঘোষণা করা হয়। তবে নীনা গুপ্ত (Neena Gupta) পঞ্চম সিজনের অর্থাৎ ‘পঞ্চায়েত ৫’ চিত্রনাট্য ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করেছিলেন।
নতুন চ্যালেঞ্জের মুখে মঞ্জু (Panchayat 5)
পরপর তিনটি সিরিজে দর্শকদের মনে সাড়া ফেলে দিয়ে সচিবজি জিতেন্দ্র তিওয়ারি এবার তাঁর পুরো টিম নিয়ে ফিরছেন। চতুর্থ সিরিজে গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রাম পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে (Panchayat 5)। যেখানে প্রধান মঞ্জু দেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কারণ ভোটের ময়দানে তাঁর সম্মুখে থাকবেন ক্রান্তিদেবী। সহজ সরল ফুলেরা গ্রাম এবার যেন তৈরি মঞ্জু আর ক্রান্তিদেবীর ভোটযুদ্ধ লড়াইয়ে। মঞ্জুর হেরে যাওয়া ও ক্রান্তিদেবীর জিতে যাওয়া যেন তাঁদের কাছে অবিশ্বাস্য। তাই ‘পঞ্চায়েত ৫’ (Panchayat 5) এ আসছে হেরে যাওয়া মঞ্জুর ঘুরে দাঁড়ানোর কাহিনী।
অভিনয়ে কারা? (Panchayat 5)
দর্শককে আরও একবার ফুলেরায় যাওয়ার জন্য প্রস্তুত হতে বললেন ছবি নির্মাতারা (Panchayat 5)। ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন মঞ্জু দেবীর চরিত্রে নীনা গুপ্ত (Neena Gupta), প্রধান চরিত্রে রঘুবীর যাদব, জিতেন্দ্র কুমার অভিষেক ত্রিপাঠী চরিত্রে, এছাড়াও ফয়সাল মালিক প্রহ্লাদ চরিত্রে, চন্দন রায় বিকাশের চরিত্রে, সানভিকা রিংকির চরিত্রে, দুর্গেশ কুমার ভূষণ চরিত্রে, সুনিতা রাজওয়ার ক্রান্তি দেবী চরিত্রে, অশোক পাঠক বিনোদ চরিত্রে রয়েছেন।
আরও পড়ুন: Dev-Subhashree: পাহাড়ের কোলে রোমান্স, শুভশ্রীর অভিমান ভাঙাচ্ছেন দেব!
সম্পর্কের মোড়
পঞ্চায়েত ৫ ছবির গল্প জোরালো হবে তা বলার অপেক্ষা রাখে না। ছবিতে দেখা যাবে ক্রান্তি দেবীর জয় ও প্রধান জী-র রাজনৈতিক ও মানসিক অবস্থানে নতুন মাত্রা আসবে। অভিষেকের ‘ক্যাট’ পরীক্ষার ফল প্রশ্ন হয়ে দাঁড়াবে, সে দিল্লি যাবে না ফুলেরাতেই থাকবে। আর এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাঁর ও রিঙ্কির সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মন মোড় নেবে। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে গ্রামের শাসন, রাজনৈতিক চাপ, সম্প্রদায়ের বন্ধন। শোনা গিয়েছে ছবির গল্প লেখা শুরু হয়েছে, হয়ত ২০২৬ সালে রিলিজ হবে ছবিটি। তবে এরই মধ্যে আমাজন প্রাইম ভিডিওতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে যা দেখে স্পষ্ট, ‘পঞ্চায়েত ৫’ আসছে।
আরও পড়ুন: Nora Fatehi: নোরার জীবনে বড় দুর্ঘটনা, কেঁদে ফেললেন বিমানবন্দরে!
সমস্যার সাথে থাকছে হাস্যরস
সিরিজটি প্রযোজনা করেছেন দ্যা ভাইরাল ফিভার (The Viral Fever) এবং পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র ও চন্দন কুমার। পঞ্চায়েত একটি হিন্দি ওয়েব সিরিজ যার গল্প ফুলেরা গ্রামে একটি পঞ্চায়েত অফিসে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। এই সিরিজে গ্রামীণ জীবনের সমস্যা ও হাস্যরসের সাথে শহর থেকে আসা এক যুবককে দেখানো হয়। যে সেই অফিসের সেক্রেটারি হিসেবে নিযুক্ত।


