Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পনির স্যাটে একটি সুস্বাদু ও জনপ্রিয় (Paneer Satay Recipe) নিরামিষ স্ন্যাকস, বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এই প্রোটিন সমৃদ্ধ পদটি।
উপকরণ: (Paneer Satay Recipe)
- পনির – ২৫০ গ্রাম (চৌকো টুকরো করে কাটা)
- ক্যাপসিকাম – ১টি (টুকরো করা)
- টমেটো – ১টি (টুকরো করা)
- দই – ৩ টেবিল চামচ
- আদা বাটা – ১ চা চামচ
- লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ (Paneer Satay Recipe)
- হলুদ গুঁড়ো – ½ চা চামচ
- গরম মশলা গুঁড়ো – ½ চা চামচ
- ধনে গুঁড়ো – ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো – সামান্য
- লেবুর রস – ১ টেবিল চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
- তেল – ২ টেবিল চামচ
সসের জন্য:
- চিনাবাদাম – ২ টেবিল চামচ
- নারকেলের দুধ – ৩ টেবিল চামচ
- লঙ্কা, নুন ও সামান্য লেবুর রস
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে দই, আদা-বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ, লেবুর রস ও নুন ভালো করে মিশিয়ে মেরিনেশন তৈরি করুন। এবার পনির, ক্যাপসিকাম ও টমেটো সেই মশলার মধ্যে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
এরপর কাঠির মধ্যে পনির ও সবজি গেঁথে নিন। প্যানে সামান্য তেল দিয়ে মাঝারি আঁচে সব দিক থেকে ভালো করে গ্রিল করুন, যতক্ষণ না পনির হালকা বাদামি রং ধারণ করে।
Janatar Darbar: ২৪ বছরের চিকিৎসক অমর্ত্যের রহস্যমৃত্যু, বিচারের আশায় জনতার দরবারে মা-বাবা
সস তৈরির জন্য চিনাবাদাম, নারকেলের দুধ, লঙ্কা, নুন ও লেবুর রস ব্লেন্ড করে নিন। তৈরি পনির স্যাটে গরম গরম এই সসের সঙ্গে পরিবেশন করুন।


