Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যাঁরা নতুন স্বাদের পরোটা খেতে ভালোবাসেন (Paneer Thecha Paratha), তাঁদের জন্য পনির থেচা পরোটা হতে পারে দারুণ একটি পদ। মহারাষ্ট্রের জনপ্রিয় থেচার ঝাঁঝ আর ক্রিমি পনিরের স্বাদ মিলিয়ে তৈরি এই পরোটা সকালের জলখাবার, টিফিন কিংবা রাতের খাবার-সব ক্ষেত্রেই সমান জনপ্রিয়।
লাগবে কী কী ? (Paneer Thecha Paratha)
২ কাপ ময়দা, ২০০ গ্রাম গ্রেট করা পনির (Paneer Thecha Paratha), ৬-৮টি কাঁচালঙ্কা, ৫-৬ কোয়া রসুন, ১ টেবিল চামচ ভাজা চিনাবাদাম, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, আধা চা চামচ জিরে, লবণ স্বাদমতো, আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য লেবুর রস, ঘি বা তেল।
বানাবেন কীভাবে? (Paneer Thecha Paratha)
প্রথমে কাঁচালঙ্কা, রসুন, ভাজা চিনাবাদাম, জিরে, ধনেপাতা এবং লবণ একসঙ্গে মিহি না করে একটু মোটা করে বেটে নিন। এটাই হবে থেচা। এবার একটি পাত্রে গ্রেট করা পনিরের সঙ্গে এই থেচা, লেবুর রস এবং সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে পুর তৈরি করুন।
অন্যদিকে, ময়দায় লবণ ও সামান্য তেল মিশিয়ে নরম করে মেখে ১৫ মিনিট ঢেকে রাখুন। এরপর লেচি কেটে ছোট গোল রুটি বেলে মাঝখানে পনিরের পুর দিন। চারদিক থেকে ভালোভাবে বন্ধ করে আবার আলতো হাতে বেলে পরোটার আকার দিন।
গরম তাওয়ায় পরোটা দু’পিঠ ভালোভাবে সেঁকে নিন। এরপর সামান্য ঘি বা তেল লাগিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন।
আরও পড়ুন: Sawan Sombar: শ্রাবণের সোমবারে কী কী করলে মহাদেবের কৃপা পাওয়া যায়?
গরম গরম পনির থেচা পরোটা দই, আচার, টমেটো সস কিংবা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।


