Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের পূর্ণিয়া থেকে নির্বাচিত নির্দল সাংসদ পাপ্পু যাদবের এক মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে (Pappu Women)।
পাপ্পুর মন্তব্যে বিতর্ক (Pappu Women)
নারী সংরক্ষণ বিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, “পুরুষ রাজনীতিবিদদের কক্ষে না গেলে ৯০ শতাংশ নারী রাজনীতিতে টিকে থাকতে পারেন না।” তাঁর এই বক্তব্যকে অনেকেই নারীবিদ্বেষী ও অপমানজনক বলে কড়া সমালোচনা করেছেন।
ভাষা এবং প্রকাশ নিয়ে প্রশ্ন
পাপ্পু যাদব আরও বলেন, “ঘরোয়া হিংসা কে করে? নারীদের দিকে কুদৃষ্টি কে দেয়? আমেরিকা থেকে ভারত সবখানেই রাজনীতিবিদরা এর সঙ্গে জড়িত। নারীদের শোষণ এখন এক ধরনের সংস্কৃতি হয়ে গেছে।” তিনি পুরুষ রাজনীতিবিদদের ‘শকুন’ বলেও আখ্যা দেন। যদিও তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা, কিন্তু ভাষা ও উপস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিজেপির তীব্র প্রতিক্রিয়া
এই মন্তব্যের পর বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “এটি অত্যন্ত নিকৃষ্ট ও আপত্তিকর মন্তব্য। এতে বিরোধী শিবিরের মানসিকতা প্রকাশ পায়। যারা নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করেছে, তারাই এখন এমন মন্তব্য করছে।” তিনি প্রিয়াঙ্কা গান্ধীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন।
সাসপেন্ডের দাবি (Pappu Women)
বিজেপি নেত্রী চারু প্রজ্ঞাও পাপ্পু যাদবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর কথায়, “এমন মানসিকতার ব্যক্তি কীভাবে বারবার সংসদে নির্বাচিত হন, সেটাই দুঃখজনক। তাঁকে সংসদ থেকে সাসপেন্ড করা উচিত।”
আরও পড়ুন: PM Kharge:প্রধানমন্ত্রীকে টেররিস্ট কটাক্ষ খাড়গের: চাপের মুখে ব্যাখ্যা দিলেন কংগ্রেস সভাপতি
পাপ্পু যাদবকে মহিলা কমিশনের নোটিস (Pappu Women)
বিতর্ক বাড়তে থাকায় বিহার রাজ্য মহিলা কমিশনও পাপ্পু যাদবকে নোটিস পাঠিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে, এবং নারী রাজনীতিকদের সম্মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



