Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী ১২০০০ কোটি টাকার আইপিও আনতে পারে (PhonePe)।
IPO আনছে ওয়ালমার্টের PhonePe
আইপিও আনতে চলেছে ভারতে ডিজিটাল পেমেন্ট সেক্টরে অন্যতম একটি সংস্থা। সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী সেবির সবুজ সঙ্কেত দেওয়ার পর আইপিও আনছে ফোন পে। ভারতে তৈরি এবং বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা হলেও এখন PhonePe সেই ভাবে ভারতীয় কোনও সংস্থা নয়। তবে এখন এই মুহূর্তে এই সংস্থার অধিকাংশ শেয়ার রয়েছে আমেরিকান বহুজাতিক রিটেল সংস্থা Walmart-এর হাতে। এছাড়াও ভাগ রয়েছে মাইক্রোসফট, টাইগার গ্লোবালের মতো সংস্থার হাতে (PhonePe)।
সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী সেপ্টেম্বর সেবির কাছে ড্রাফ্ট জমা দেওয়া হয়েছিল সংস্থার তরফে। সেবির কাছে আগামী কিছুদিনের মধ্যেই আপডেটেড নথি জমা দিতে পারে সংস্থা।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী এই আইপিও কোনও ফ্রেশ ইস্যু থাকবে না। পুরোটাই অফার অন সেল থাকবে। এখানে ওয়ালমার্ট, মাইক্রোসফট, টাইগার গ্লোবালের মতো সংস্থা তাদের অংশের শেয়ার বাজারে ছাড়বে। সূত্রের খবর অনুযায়ী ১২০০০ কোটি টাকার আইপিও হতে চলেছে এটি।

NPCI-এর তথ্য অনুযায়ী, ভারতের ডিজিটাল পেমেন্ট মার্কেটে UPI লেনদেনের ক্ষেত্রে ফোন পে-র দখলে রয়েছে ৪৫% শেয়ার। ২০২৪-২৫ অর্থবর্ষে এই সংস্থার রেভিনিউ ছিল ৭১১৫ কোটি টাকা। যা year-on-year এর হিসেবে বৃদ্ধি হয়েছে ৪০%। সংস্থাটির ক্যাশ ফ্লো-ও আগের চেয়ে বেড়েছে (PhonePe)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


