Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্মার্টফোন ব্যবহার করার সময় (Phones Battery) অনেকেই এক ধরনের সমস্যা দেখতে পান, সেটা হল ফোনের ব্যাটারির পিছনের অংশ ফুলে ওঠা। হাত দিয়ে স্পর্শ করলে সহজেই বোঝা যায়, ফোনের পেছন দিকটি সোজা নেই, বরং ফোলা বা ওঠা হয়ে আছে। এই পরিস্থিতি শুধু ফোনের চেহারা খারাপ করার মধ্যেই থেমে থাকে না, বরং এটি ব্যবহারকারীর জন্য বড় ধরনের ঝুঁকিও তৈরি করে।
ব্যাটারির গঠন অত্যন্ত জটিল (Phones Battery)
ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার মানে এই নয় যে শুধু বাহ্যিক সৌন্দর্যে (Phones Battery) প্রভাব পড়বে, বরং ফোনের ভেতরের যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্যাটারি ফুলে গেলে দ্রুতই এটি বদলে নেওয়া প্রয়োজন। আধুনিক স্মার্টফোনগুলোতে সাধারণত লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারির গঠন অত্যন্ত জটিল এবং এতে রাসায়নিক পদার্থ, পাতলা ধাতু এবং প্লাস্টিকের একাধিক স্তর থাকে, যা একটি বিশেষ ধরনের ইলেক্ট্রোলাইট জেলে মোড়ানো থাকে।
অতিরিক্ত চার্জিং (Phones Battery)
এই ব্যাটারি একটি অ্যালুমিনিয়াম ব্যাগে ভ্যাকুয়াম সিল করা (Phones Battery) হয়, যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু বিভিন্ন কারণে যদি এই জেল গ্যাসে পরিণত হয়, তখন ব্যাটারি ফুলে ওঠে। বিশেষ করে অতিরিক্ত চার্জিং হলে এই সমস্যা বেশি দেখা দেয়। অতিরিক্ত চার্জ দিলে ব্যাটারির ভিতরে থাকা রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে এবং তা গ্যাসে রূপান্তরিত হয়, যার ফলে ব্যাটারি ফুলে ওঠে এবং বিস্ফোরণ ঘটার আশঙ্কাও থাকে।

বিস্ফারিত হওয়ার সম্ভাবনা (Phones Battery)
অনেক সময় ব্যাটারি ফুলে গেলে ব্যবহারকারীরা নিজেরাই সেটি ঠিক করার চেষ্টা করেন, যা খুবই বিপজ্জনক। ফুলে যাওয়া ব্যাটারির সঙ্গে খেলা করলে সেটি বিস্ফারিত হওয়ার সম্ভাবনা থাকে, যা ব্যবহারকারীর জন্য বড় ধরনের শারীরিক ক্ষতির কারণ হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে কেউ কেউ ব্যাটারিতে গ্যাস বের করার জন্য ফুটো করার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করে বসেন, যা মারাত্মক দুর্ঘটনার হাতিয়ার হতে পারে।
আরও পড়ুন: Carrot Benefits: চোখ ও ত্বকের বন্ধু, ওজন কমায় নিমেষে, কী খাবেন রোজ?
প্রোফেশনাল সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত
এই কারণে, যখনই ফোনের ব্যাটারি ফুলে ওঠার লক্ষণ দেখা যায়, তখন নিজে কোনো রকম মেরামত করার চেষ্টা না করে অবিলম্বে প্রোফেশনাল সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত। সেখানেই নিরাপদে এবং সঠিক পদ্ধতিতে ব্যাটারি পরিবর্তন করা হবে, যা ফোনের স্বাস্থ্য রক্ষা করবে এবং ব্যবহারকারীর নিরাপত্তাও নিশ্চিত করবে।


