Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ইতিমধ্যে প্রথম দফার এসআইআরের (PM Modi) কাজ শেষ হয়েছে। প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এই আবহে ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া অধ্যুষিত রানাঘাটে সরকারি প্রকল্পের উদ্ধোধনের পাশাপাশি জনসভা করবেন তিনি।
বেলা বারোটা নাগাদ পৌঁছাবেন জনসভার স্থলে (PM Modi)
এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সূচী পাওয়া (PM Modi) গেছে তা হল অনেকটা এই রকম, এই শনিবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী, সেখান থেকে হেলিকপ্টারে ১১.০৫ মিনিট নাগাদ নদীয়ার রানাঘাটে পৌঁছাবেন। বেলা ১১.১৫মিনিট নাগাদ সরকারি প্রকল্পের উদ্ধোধন করবেন তিনি। এরপর সড়ক পথে বেলা বারোটা নাগাদ পৌঁছাবেন জনসভার স্থলে। সভা শেষ করে রানাঘাট হেলিপ্যাড থেকে কলকাতা বিমান বন্দরে আসবেন। তারপর উড়ে যাবেন আসামে।

আরও পড়ুন: Mamata Banerjee: নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী!
রাজনৈতিক মহলের কাছে প্রধানমন্ত্রীর এই সভা বিশেষ গুরুত্বপূর্ণ। তার কারণ ২০১৯ থেকে মতুয়া ভোটের একটা বড় অংশ বিজেপির পাশে থেকেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বঁনগা ও রানাঘাটের মতো মতুয়া অধ্যুষিত কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার যে ভোটে জয়লাভ করেছেন তা বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি। এই পরিস্থিতিতে এসআইআর আবহে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে বলে পদ্ম শিবিরের একাংশ মনে করেন।

ছাব্বিশে নির্বাচনের আগে তাঁদের সেই ভ্রান্তি কাটাতে না পারলে মতুয়া ভোট ফ্যাক্টর এত একাধিক আসন যা গেরুয়া গড় হিসেবে রয়েছে তা অনিশ্চিত হয়ে যেতে পারে। ফলে শনিবারের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়া সমাজকে এমন বার্তা দিক যাতে তারা নাগরিকত্ব নিয়ে নিশ্চিত হতে পারেন, এমনটাই আশা বঙ্গ বিজেপি নেতৃত্বের।


