Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার রাতে দেশজুড়ে নজর থাকবে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) দিকে। রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এমন এক সময় এই ভাষণ, যখন সংসদে সাম্প্রতিক ঘটনাবলি ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
গুরুত্বপূর্ণ বিল পেশ (PM Narendra Modi)
কয়েকদিন আগেই লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ (PM Narendra Modi) বিল পেশ করেছিল কেন্দ্র সরকার। এর মধ্যে ছিল মহিলাদের জন্য সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব, আসন পুনর্বিন্যাসের উদ্যোগ এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধন। তবে এই বিলগুলিকে ঘিরে শুরু থেকেই বিরোধীদের আপত্তি ছিল। বিশেষ করে মহিলাদের সংরক্ষণ প্রসঙ্গের সঙ্গে আসন পুনর্বিন্যাসের বিষয়টি জুড়ে দেওয়ায় বিরোধী দলগুলি সরব হয়।

বিরোধী শিবিরের জয় (PM Narendra Modi)
শুক্রবার লোকসভায় ভোটাভুটির সময় সরকার প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়। দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় প্রস্তাবটি গৃহীত হয়নি। যদিও বিরোধীরা জানায়, তারা মহিলাদের সংরক্ষণের পক্ষে, কিন্তু অন্যান্য বিষয় জুড়ে দেওয়ার কৌশলের বিরোধিতা করেছে। ফলে শেষ পর্যন্ত বিরোধী শিবিরই এই পর্বে রাজনৈতিকভাবে এগিয়ে থাকে।

রাজনৈতিক তরজা তীব্র
এই ঘটনার পরেই রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। কেন্দ্রের তরফে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। এমনকি বলা হয়েছে, এই সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বিরোধীদের। অন্যদিকে বিরোধী দলগুলিও নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বলছে, বিষয়টি নীতিগত আপত্তির।
আরও পড়ুন: Shamik Bhattacharya: সাংবাদিকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা, বিজেপি ক্ষমতায় এলে আশ্বাস শমীকের!
এই আবহে প্রধানমন্ত্রীর ভাষণ ঘিরে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে, সংসদের সাম্প্রতিক পরিস্থিতি, বিল পাস না হওয়া এবং বিরোধীদের ভূমিকা-এই সমস্ত বিষয়ই তাঁর বক্তব্যে উঠে আসতে পারে। দেশজুড়ে এখন অপেক্ষা, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি ঠিক কী বার্তা দেন।


