Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একসময় মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনার দাম (Gold Price Drop)। আকাশছোঁয়া দর দেখে অনেকেই গয়না কেনার পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে সোনার বাজারে কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই ওঠানামার মধ্যে দাম কমার প্রবণতা বজায় রয়েছে। শনিবার, ২১ নভেম্বরও কলকাতার বাজারে সস্তা হয়েছে হলুদ ধাতু। গত কয়েক মাসের তুলনায় সোনার দর অনেকটাই নীচে থাকায় খুশি ক্রেতারা।
মুখ খুললেন প্রধানমন্ত্রী (Gold Price Drop)
এই পরিস্থিতিতেই সোনার দাম কমার (Gold Price Drop) প্রসঙ্গে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার লখনউয়ের একটি সভা থেকে তিনি দাবি করেন, প্রায় এক বছর আগে দেশবাসীর কাছে অপ্রয়োজনে সোনা না কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, সাধারণ মানুষের সেই আবেদনে সাড়া দেওয়ার বিষয়টি তাঁকে আনন্দ দিয়েছে। তাঁর বক্তব্য, মানুষ সোনা কেনা কমিয়েছেন এবং এর ফলে সোনার দাম কমেছে।
প্রধানমন্ত্রীর আবেদন
উল্লেখ্য, মে মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে বিদেশি মুদ্রা সাশ্রয়ের যুক্তি তুলে ধরে সোনা আমদানি কমানোর আবেদন করেন প্রধানমন্ত্রী। কারণ, সোনা আমদানিতেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়।
আরও পড়ুন: Sunday Rashifal: দাম্পত্যে সুখ, কর্মক্ষেত্রে চাপ! রবিবার কোন রাশির দিন কেমন কাটবে?
সেই সময় জ্বালানির ব্যবহার কমানো, ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ বাড়ানো এবং বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার মতো পরামর্শও দিয়েছিলেন তিনি। সেপ্টেম্বর মাসেও প্রয়োজন ছাড়া সোনা না কেনার আবেদন পুনরায় জানান মোদি। এবার সোনার দাম কমার প্রসঙ্গে সেই আবেদনের কথা ফের তুলে ধরলেন প্রধানমন্ত্রী।


