Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পর পর ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে বেশ (West Bengal Weather) কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অস্থিরতা চলছিল। কলকাতা-সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে রবিবার, ২২ নভেম্বর সকালে আকাশ থেকে মেঘ সরতেই দেখা মিলেছে রোদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় অ্যাকভানের অবশিষ্টাংশ বর্তমানে নিষ্ক্রিয়। ফলে রাজ্যের আবহাওয়ায় তার আর উল্লেখযোগ্য প্রভাব নেই।
কী বলছে হাওয়া অফিস? (West Bengal Weather)
হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather) অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দু-এক জায়গায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা বেশি। সমুদ্রে মৎস্যজীবীদের জন্যও আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় অ্যাকভানের (West Bengal Weather) অবশিষ্টাংশ দুর্বল হয়ে শনিবার উত্তর ছত্তীসগঢ় ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতায় ঘূর্ণাবর্ত হিসেবেও অবস্থান করছিল। তবে ক্রমশ শক্তি হারিয়ে এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে ওই আবহাওয়াগত পরিস্থিতি।
আরও পড়ুন: Sunday Rashifal: দাম্পত্যে সুখ, কর্মক্ষেত্রে চাপ! রবিবার কোন রাশির দিন কেমন কাটবে?
উত্তরবঙ্গেও নতুন করে কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। যদিও সোমবার পর্যন্ত সব জেলাতেই কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শীতের আমেজ বাড়ার ইঙ্গিত
এদিকে, বৃষ্টির পর্ব কাটতেই রাজ্যে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত মিলেছে। আগামী দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। নিম্নচাপের প্রভাব সরে যাওয়ায় উত্তুরে হাওয়ার প্রবেশে বাধা কমবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। ফলে শীতের অপেক্ষায় থাকা শহরবাসীর জন্য আগামী কয়েক দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে।


