Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় এক মজার অনুরোধ ঘিরে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এক তরুণ ইনফ্লুয়েন্সার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Yuvraj)। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি হালকা মেজাজের রিলের মাধ্যমে নিজের বাবার অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস কমাতে সাহায্য চেয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর যুবরাজ দুয়া। রিলটির ক্যাপশন ছিল ‘Sugar kam karwa do Papa ki’ (বাবার চিনি খাওয়া একটু কমিয়ে দিন)।
যুবরাজের অনুরোধ প্রধানমন্ত্রীকে (PM Yuvraj)
ভিডিওতে যুবরাজ মজার ছলে বলেন, তাঁর বাবা প্রধানমন্ত্রী মোদির এতটাই ভক্ত যে তাঁর প্রতিটি কথাকেই নির্দেশ হিসেবে মেনে চলেন। তাই যদি মোদি নিজে চিনি কম খাওয়ার কথা বলেন, তাহলে হয়তো তাঁর বাবাও সেই অভ্যাস বদলাতে রাজি হবেন।
অনুরোধে সাড়া প্রধানমন্ত্রীর
এই মজার অনুরোধে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী মোদি নিজেই রিলটি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। তিনি লেখেন, “যুবরাজের অনুরোধে, তাঁর বাবা এবং সকলকেই বলছি চিনি কম খান, সুস্থ থাকুন, সুখে থাকুন।”
জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বার্তা মোদির (PM Yuvraj)
শুধু মজার উত্তরেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। তিনি এই সুযোগে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বার্তাও দেন। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে নানা রোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ে বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত যোগব্যায়াম করারও পরামর্শ দেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লড়ানো হচ্ছে, হুঙ্কার অভিষেকের!
অবিশ্বাস্য এক অভিজ্ঞতা (PM Yuvraj)
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মজা করে বলেন, ভারতের অনেক বাবার কাছেই মোদির গুরুত্ব পরিবারের থেকেও বেশি! আবার কেউ মন্তব্য করেন, “মোদিজির স্টোরি থেকে এই ভিডিওতে এলাম।” অন্য এক ব্যবহারকারী লেখেন, “তোমার বাবা নিশ্চয়ই গর্বিত।”প্রধানমন্ত্রীর শেয়ারের পর যুবরাজ নিজেও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই অবিশ্বাস্য।



